হোম > খেলা > ক্রিকেট

ফুটসাল লিগ শুরু ২ মে

স্পোর্টস রিপোর্টার

প্রথমবারের মতো ফুটসাল লিগ আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ২ মে থেকে এই লিগ শুরু হবে। ইতোমধ্যে লিগে অংশ নেওয়ার জন্য আগ্রহী ক্লাবগুলোকে আহ্বান জানিয়েছে ফুটবল ফেডারেশন।

আজ এক বিজ্ঞপ্তিতে বাফুফে জানায়, ফুটসাল লিগে অংশ নিতে আগ্রহী ক্লাবগুলোকে বাফুফে সচিবালয় বরাবর আবেদন করতে হবে। আগামী ৪ এপ্রিলের মধ্যে ক্লাবগুলোকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। জামানত হিসেবে পাঁচ লাখ টাকা দিতে হবে ক্লাবগুলোকে।

আবেদনকারী ক্লাবের পুরুষ ও নারী দল থাকা বাধ্যতামূলক। ক্লাবগুলোর পুরুষ ও নারী উভয় দলকে ধারাবাহিকভাবে পরবর্তী দুই ফুটসাল লিগে বা মৌসুমে অংশ নিতে হবে।

নাঈমের ডাবল সেঞ্চুরির দিনে আবরারের রেকর্ডগড়া ফিফটি

সিরিজ হারলেও র‍্যাঙ্কিংয়ে উন্নতি শারমিন-স্বর্ণার

জিম্বাবুয়েকে ১৫৮ রানে উড়িয়ে দিল আফগানিস্তান

ফাইনালে উঠতে সামনে রানরেটের কঠিন সমীকরণ

পরের ম্যাচে ফিরছেন মিরাজ

শুভাগতর ৭০০০, নাঈমের ১৭৬

হারের ধাক্কার পর জরিমানাও গুনল বাংলাদেশ

ফাইনালে যেতে বাংলাদেশের সামনে দুই সমীকরণ

আগার সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হারাল পাকিস্তান

রক্ষণাত্মক ক্রিকেট ডোবাচ্ছে দলকে