হোম > খেলা > ক্রিকেট

এবার মেয়েদের জন্য হলো অনার্স বোর্ড

স্পোর্টস রিপোর্টার

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটারদের ড্রেসিংরুমে ঢোকার পথে এতদিন দেখা মিলত পুরুষ ক্রিকেটারদের অনার্স বোর্ড। জাতীয় দলের হয়ে টেস্ট ও ওয়ানডে খেলেছেন- এমন ক্রিকেটারদের নাম সেখানে শোভা পায়। এবার ওই অনার্স বোর্ডের পাশে নারী ক্রিকেটারদের জন্যও ‘অনার্স বোর্ড’ তৈরি করেছে বিসিবি।

এক ফেসবুক পোস্টে বিষয়টি জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল। বাংলাদেশ জাতীয় নারী দলের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা ক্রিকেটারদের নাম আছে ওই অনার্স বোর্ডে।

নারী ক্রিকেটারদের এই অনার্স বোর্ড চালু করে বিসিবি সভাপতি তামিম ইকবাল তার পোস্টে লিখেছেন, ‘এ দুটি বোর্ডে গর্বের অক্ষরে খোদাই করা আছে আমাদের জাতীয় ক্রিকেটারদের নাম, বাংলাদেশের হয়ে যারা খেলেছেন উইমেনস ওয়ানডে ও টি-টোয়েন্টি।’

‘মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের মূল ভবনে ঢোকার মুখে এক পাশের দেয়ালে ছেলেদের দলের অনার্স বোর্ড আছে; কিন্তু মেয়েদের অনার্স বোর্ড ছিল না। ওদের সঙ্গে বৈঠকের সময় ব্যাপারটি নিয়ে ওরা কিছুটা আক্ষেপ করেছিল। এখন একই প্রবেশমুখের আরেক পাশের দেয়ালে মেয়েদের অনার্স বোর্ডও করা হয়েছে এবং এটা ওদের প্রাপ্য। নারী দল হোক বা পুরুষ দল, সবাই আন্তর্জাতিক ক্রিকেটার, সবাই বাংলাদেশের প্রতিনিধিত্ব করে, সবারই এই সম্মান প্রাপ্য। সবাই মিলেই আমরা বাংলাদেশের ক্রিকেট।’

জয়ের পথে বাংলাদেশ, পাকিস্তান তাকিয়ে আকাশের দিকে

শেষদিনে পাকিস্তানের দরকার ১২১ রান, বাংলাদেশের ৩ উইকেট

মুশফিক দ্য বেস্ট!

জয়ের অপেক্ষায় বাংলাদেশ, পাকিস্তান তাকিয়ে আকাশের দিকে

উইকেট এখনো ব্যাটিংস্বর্গ, ডিসিপ্লিন বোলিংয়েই ভরসা তাইজুলের

৪৩৭ রানের লক্ষ্যেও জয়ের স্বপ্ন দেখছে পাকিস্তান

বর্ষসেরার তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল

মুশফিকের সেঞ্চুরিতে সিলেট টেস্টের নিয়ন্ত্রণে বাংলাদেশ

দুই ওভারে কোন রান করেনি পাকিস্তান, ৪৩৭ করতে হবে দুই দিনে

টিভির পর্দায় বাংলাদেশ-পাকিস্তান টেস্টসহ আজকের যত খেলা