হোম > খেলা > ক্রিকেট

রিশাদ-শরিফুলের ম্যাচে রানবন্যা

স্পোর্টস ডেস্ক

পিএসএলে রাওয়ালপিন্ডি পিন্ডিজ ও পেশোয়ার জালমির ম্যাচে ছিলেন চার বাংলাদেশি ক্রিকেটার। তবে চারজনের মধ্যে দুজনের সুযোগ মিলেছিল একাদশে। পেশোয়ার জালমির হয়ে তানজিদ তামিম ও নাহিদ রানা সুযোগ পাননি। তবে মাঠে নেমেছিলেন শরিফুল ইসলাম আর রাওয়ালপিন্ডির হয়ে নামেন রিশাদ হোসেন। রানবন্যার এই ম্যাচে নিজেদের ইকোনমি রেট সহনীয় পর্যায়ে রেখেছিলেন তারা দুজন।

লাহোরে আগে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২১৪ রান তোলেন রাওয়ালপিন্ডি পিন্ডিজ। পেশোয়ারের হয়ে হাত ঘুরানো ছয় বোলারের মধ্যে চারজনই রান দিয়েছেন ১১-এর বেশি ইকোনমিতে। শরিফুল ইসলাম নিজের কোটার পুরোটা বল করে ৭.৭৫ ইকোনমিতে দেন ৩১ রান। ছিলেন উইকেটশূন্য।

এই লক্ষ্য তাড়া করতে নেমে শরিফুলের পেশোয়ার ৫ বল আগে ৫ উইকেটের জয় নিশ্চিত করে। রাওয়ালপিন্ডির হয়ে বল করা ৫ বোলারের মধ্যে চারজনেরই ইকোনমি ছিল ১১-এর ওপরে। শুধু রিশাদই ছিলেন কম খরুচে। ৪ ওভারে ৩৫ রান খরচায় নেন ১ উইকেট। অজি ব্যাটার অ্যারন হার্ডিকে ফেরান প্যাভিলিয়নে।

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের উড়ন্ত সূচনা

রামগঞ্জে মসজিদ ছুঁয়ে মাদক ছাড়ার অঙ্গীকার

মাদক কারবারি ও ছিনতাইকারীদের আইনের ফাঁকে আটকে রাখা যায় না

দৈনিক সুনামগঞ্জের সময়ের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঘাসের সংকটে দুধ উৎপাদন অর্ধেক, বিপাকে খামারিরা

চট্টগ্রামে এবার কার দিকে সন্ত্রাসী রায়হানের বন্দুক

জ্বালানি সংকট মেটাতে বিকল্প উৎস খুঁজছে সরকার

কালিহাতীতে ঠেলাগাড়ি উল্টে চালক নিহত

‘মেহফিল-এ-মুহাম্মাদ’ সিরাতমেলা

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের