হোম > খেলা > ক্রিকেট

অমিত, আশরাফুল ও রাব্বির সেঞ্চুরি, শাহাদাতের আক্ষেপ

স্পোর্টস রিপোর্টার

জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে এসে প্রথম জয়ের পথে ভালোভাবেই এগিয়ে আছে ঢাকা। তবে কক্সবাজারে সিলেট-খুলনা ম্যাচ এবং বগুড়ায় ময়মনসিংহ-চট্টগ্রাম ম্যাচ এগোচ্ছে ড্রয়ের দিকে। ফজলে রাব্বির সেঞ্চুরিতে রংপুরের বিপক্ষে ভালো দিন কাটিয়েছে বরিশাল।

জয়ের সুবাস পাচ্ছে ঢাকা

জয়ের সুবাস নিয়ে তৃতীয় দিন শেষ করেছে ঢাকা। নিজেদের ঘরের মাঠে ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় আছে রাজশাহী। ঢাকার ৫২১ রানের জবাবে ৬ উইকেটে ১০৩ রান নিয়ে দিন শুরু করা রাজশাহী প্রথম ইনিংসে অলআউট ১৬২ রানে। ফলোঅন করতে নেমে দলটি তৃতীয় দিন শেষ করেছে ৫ উইকেটে ২১৫ রান তুলে। ঢাকার একমাত্র ইনিংসের চেয়ে এখনো ১৪৪ রানে পিছিয়ে দলটি।

রাজশাহী ভরসা হয়ে টিকে আছেন সাব্বির রহমান। জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটার অপরাজিত ৬৪ রানে। প্রথম ইনিংসেও ফিফটি পেয়েছিলেন সাব্বির, করেছিলেন ৫৪ রান।

সিলেটের রানের পাহাড়

নাটকীয় কিছু না হলে কক্সবাজারে ড্র হতে যাচ্ছে সিলেট–খুলনা ম্যাচ। তৃতীয় দিন শেষেও শেষ হয়নি ম্যাচের প্রথম ইনিংস। সিলেট ৪ উইকেটে ৫৭৫ রান তোলার পর আলোকস্বল্পতায় শেষ হয়ে যায় দিনের খেলা।

অমিত হাসান ১৭১ রানে এবং আশরাফুল হাসান রিহাদ ১০১ রানে অপরাজিত আছেন। এর আগে গতকাল ১৬০ রান করেছিলেন সিলেট অধিনায়ক জাকির হাসান।

রানের বন্যা বগুড়াতেও

মাহফিজুল ইসলাম রবিনের ডাবল সেঞ্চুরিতে ৪৬৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল ময়মনসিংহ। জবাব দিতে নেমে চট্টগ্রামও ইতোমধ্যে চারশ'র বেশি রান তুলে ফেলেছে। তৃতীয় দিন শেষে দলটির স্কোর ৪২৪/৬।

দলটির পাঁচ ব্যাটার ৫০ ছাড়ালেও সেঞ্চুরি পাননি কেউ। সর্বোচ্চ ৯৫ রান করেছেন শাহাদাত হোসেন। দ্বিতীয় সর্বোচ্চ ৭৬ রান মাহমুদুল হাসান জয়ের।

ফজলে রাব্বির সেঞ্চুরিতে বরিশালের ভালো দিন

সিলেট একাডেমি গ্রাউন্ডে ভালো দিন কাটিয়েছে বরিশাল। ৯ উইকেটে ৪৪৩ রান তুলে ইনিংস ঘোষণা করেছে দলটি। তাতে প্রথম ইনিংসে ৪১ রানের লিড পায় বরিশাল। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৫ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে রংপুর।

বরিশালের হয়ে সেঞ্চুরি করেছেন ফজলে রাব্বি। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার ১১তম সেঞ্চুরি। ২০০ বলে ১২৪ রান করার পথে ১৫টি চার ও ৪টি ছক্কা মেরেছেন রাব্বি, ৪০ রানের মাথায় এই সংস্করণে ৭০০০ রানের মাইলফলকও ছুঁয়েছেন।

ডি থ্রি টুর্নামেন্টে কে কোন দলে?

সর্বোচ্চটা উজাড় করে লড়াইয়ের বার্তা স্যামির

খেলোয়াড়দের কাছ থেকে 'কঠোর পরিশ্রম' চান সিমন্স

ডি থ্রি ট্রফির নিলামে সবচেয়ে দামি তানজিদ, দেড় কোটির ঘরে মেহেদী-শান্ত

কোন পরিকল্পনার পথে বাংলাদেশ

‘বরখাস্ত’ মেনে নিয়েছেন আশরাফুল

শাদাবের রূপকথার সেঞ্চুরিতে নাটকীয় জয় পাকিস্তানের

লিটন-হৃদয়দের নিয়ে অনুশীলনে ব্যস্ত নতুন কোচ

নাঈম-মাহফিজুলের ডাবল সেঞ্চুরি

ব্যাটিং কোচ আশরাফুলকে সরিয়ে দিল বিসিবি