ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় ডান কনুইয়ে আঘাত পেয়েছেন লিটন দাস। তার বদলি উইকেটরক্ষক হিসেবে ফিল্ডিংয়ে নেমেছেন জাকের আলী অনিক।
ডান হিপ জয়েন্টে চোটের কারণে ঢাকা টেস্টে লিটনের ঢাক টেস্টে খেলা নিয়েই অনিশ্চয়তা ছিল। অনিশ্চয়তার মেঘ কাটিয়ে মাঠে নামলেও প্রথম ইনিংস শেষেই আবার চোট পেলেন তিনি।
লিটনের চোট সম্পর্কে বিসিবির ফিজিও বায়েজীদুল ইসলাম এক ভিডিওবার্তায় বলেন,'বাংলাদেশের প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় ডান হাতের কনুইয়ে বলের আঘাত পেয়েছেন। বর্তমানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার বদলি হিসেবে জাকের আলী অনিক উইকেটরক্ষক হিসেবে মাঠে নেমেছেন।'
এদিকে, ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ২৭২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। গত দিনের ৩ উইকেটে ২১৩ রান নিয়ে ব্যাট করতে নেমে এদিন ৫৯ রান যোগ করতেই ৭ উইকেট হারায় টাইগাররা। ৩৪ রান করে অপরাজিত ছিলেন লিটন।