হোম > খেলা > ক্রিকেট

ইউরো ফুটবলের মতো পরিকল্পনায় ‘ইউরো ক্রিকেট’

স্পোর্টস ডেস্ক

ক্রিকেট আয়ারল্যান্ডের উদ্যোগে ইউরোপের শীর্ষ দলগুলোকে নিয়ে একটি টুর্নামেন্ট আয়োজনের জোর চেষ্টা চলছে। ইউরোপিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের এই আসরের নাম হবে ‘ইউরো নেশনস কাপ’। ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপের (ইউরো) আদলে নতুন একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে ইউরোপের দেশগুলো।

ক্রিকেট আয়ারল্যান্ডের চেয়ারম্যান ব্রায়ান ম্যাকনিস জানিয়েছেন, আগামী বছরের মাঠে গড়াতে পারে এই টুর্নামেন্ট। ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস ও ইতালিকে নিয়ে হতে পারে এই টুর্নামেন্ট। পুরুষ ও নারী, দুই বিভাগেই হবে ক্রিকেট টুর্নামেন্ট। আসরটি হবে টি-টোয়েন্টি সংস্করণে। মূলত এশিয়া কাপের আদলেই টুর্নামেন্টটি আয়োজনের পরিকল্পনা করছে তারা।

ক্রিকেট আয়ারল্যান্ডের চেয়ারম্যান ইউরোপের এমন টুর্নামেন্টকে নিয়ে বলেন, ‘বেশ কিছুদিন ধরেই বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনার জন্য বিষয়টি উত্থাপন করে রেখেছি। এটি এমন কিছু, যা নিয়ে আমার আবেগ প্রচণ্ড এবং যেটায় আমি মৌলিকভাবে বিশ্বাস করি। আলোচনা এখন এমন একটি পর্যায়ে বিকশিত ও পরিবর্তিত হয়েছে যে, এটি বাস্তবে হতে চলেছে বলে আমি এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। যথাসময়ে অনেক অংশীজন এটির অংশ হবেন, তবে আশা করছি যে এটি ২০২৭-এর গ্রীষ্মে শুরু হবে এবং এর সুনির্দিষ্ট ধরন ও বিস্তারিত সবকিছু যথাসময়ে ঘোষণা করা হবে। আশা করছি, আগামী মাস দুয়েকের মধ্যেই তা হবে।’

স্টার্ক-কামিন্সদের ছাড়াই বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া

আফগানদের বিপক্ষে খেলবে না ইংল্যান্ডও

পাঁচ উইকেটের রহস্য খোলাসা করলেন মিরাজ

বৃষ্টিবিঘ্নিত দিনে প্রাইম ব্যাংক, বসুন্ধরা ও গুলশানের জয়

মিরাজের পাঁচ উইকেটে বাংলাদেশের দিন

চমক রেখে বিশ্বকাপ দল ঘোষণা বাংলাদেশের

৩৪ রানে লিড নিয়ে তৃতীয় দিন শেষ করল বাংলাদেশ

নতুন কুঁড়িতে চমক আনিতা ও নোবেলের

এলোমেলো বোলিংই কাল হলো

আওয়াইসের ব্যাটে পাকিস্তানের দাপট, এগিয়ে বাংলাদেশ