হোম > খেলা > ক্রিকেট

দাপুটে জয়ে শেষ আটে আর্সেনাল, লেভারকুসেনের বিদায়

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগে দারুণ ছন্দে থাকা আর্সেনাল নিজেদের মাঠে আরেকটি শক্তিশালী পারফরম্যান্স দেখিয়ে জায়গা করে নিল কোয়ার্টার ফাইনালে। বায়ার লেভারকুসেনকে ২–০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৩–১ ব্যবধানে জয় তুলে নিয়েছে মিকেল আর্তেতার শিষ্যরা।

মঙ্গলবার রাতে এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে আর্সেনাল। বল দখলে কিছুটা পিছিয়ে থাকলেও আক্রমণের ধার ও গোলের সুযোগ তৈরিতে ছিল তারা অনেক এগিয়ে। একের পর এক আক্রমণে চাপে ফেলে দেয় জার্মান দলটিকে।

এই চাপের ফল আসে প্রথমার্ধেই। ম্যাচের ৩৬তম মিনিটে লিয়েন্দ্রো ট্রোসার্ডের পাস থেকে দুর্দান্ত শটে গোল করে দলকে এগিয়ে দেন এবেরেশি এজে। আর্সেনালের জার্সিতে এবং চ্যাম্পিয়ন্স লিগে এটি ছিল তার প্রথম গোল, যা দলকে এনে দেয় গুরুত্বপূর্ণ লিড।

দ্বিতীয়ার্ধেও একই ছন্দ বজায় রাখে স্বাগতিকরা। ৬৩তম মিনিটে ডেকলান রাইস একক নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া তার নিখুঁত শট পোস্ট ঘেঁষে জালে জড়ায়, যা কার্যত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

গোল শোধের মরিয়া চেষ্টা চালালেও আর্সেনালের শক্ত রক্ষণ ভেদ করতে পারেনি লেভারকুসেন। ফলে দুই লেগ মিলিয়ে ৩–১ ব্যবধানে হেরে বিদায় নিতে হয় তাদের।

এদিকে কোয়ার্টার ফাইনালে আর্সেনালের প্রতিপক্ষও নির্ধারিত হয়েছে। নরওয়ের ক্লাব বোডো/গ্লিমটকে হারিয়ে শেষ আটে ওঠা স্পোর্টিং সিপির মুখোমুখি হবে ইংলিশ ক্লাবটি। আগামী ৮ এপ্রিল অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই।

শাহজালালে পরিত্যক্ত ১২ উড়োজাহাজ এখন গলার কাঁটা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

পরশুরামে কাজ করতে এসে নেত্রকোনার শ্রমিকের মৃত্যু

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

আশুলিয়ার একটি বাস থেকে স্বামী-স্ত্রীসহ নবজাতকের লাশ উদ্ধার

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে জামায়াতের প্রার্থী ঘোষণা

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

কমেনি খুন, নারী ও শিশু নির্যাতন, ছয় মাসে মামলা বেড়েছে ১১ হাজার