হোম > খেলা > ক্রিকেট

সেমির জন্য পাকিস্তানের সামনে যে সমীকরণ

টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক

পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে ইংল্যান্ড নিজেদের নাম লিখেছে সেমিফাইনালে। ইংলিশদের কাছে হার মানায় পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্নটা বড় এক ধাক্কাই খেয়েছে। যে কারণে বৈশ্বিক এ টুর্নামেন্টের সুপার এইটে কঠিন সমীকরণের সামনেই দাঁড়িয়ে সালমান আগার দল। তবে এটা ঠিক তাদের শেষ চারে খেলার সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি।

সুপার এইটে আরেকটি ম্যাচ বাকি পাকিস্তানের। পাল্লেকেলেতে আগামী শনিবার তারা খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে দুদল। সুপার এইটে ‘গ্রুপ ২’-এ এটাই শেষ ম্যাচ। সেমিফাইনালের টিকিট কাটতে হলে এ ম্যাচ জেতার কোনো বিকল্প নেই পাকিস্তানের জন্য। শুধু এ ম্যাচ জিতলেই হবে না। পাকিস্তানকে শেষ চারে ওঠার জন্য গ্রুপের অন্য ম্যাচের ফলের দিকেও তাকিয়ে থাকতে হবে। প্রার্থনা করতে হবে অন্য ম্যাচের ফল যেন তাদের পক্ষে যায়।

তালিকায় দুই ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে এখন ইংল্যান্ড (১.৪৯১)। এক ম্যাচে ১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড (০.০০০)। পাকিস্তান (-০.৪৬১) দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে পড়ে আছে। আর এক ম্যাচে শূন্য পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শ্রীলঙ্কা (-২.৫৫০)।

পাকিস্তান শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেও প্রার্থনা করতে হবে নিউজিল্যান্ড যেন ইংল্যান্ড ও শ্রীলঙ্কার কাছে হার মানে। তাহলে ‘গ্রুপ ২’-এ ইংল্যান্ড ৬, পাকিস্তান ৩, শ্রীলঙ্কা ২ ও নিউজিল্যান্ডের পুঁজি দাঁড়াবে ১ পয়েন্ট। তখন গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে সেমিতে উঠে যাবে পাকিস্তান।

নিউজিল্যান্ড তাদের দুই ম্যাচের মধ্যে যদি একটি জিতে আর অন্যটিতে হারে। আর পাকিস্তান তাদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ধরাশায়ী করে। তাহলে পাকিস্তান ও নিউজিল্যান্ডের সংগ্রহ হবে সমান ৩ পয়েন্ট করে। এ পরিস্থিতিতে রান রেটে এগিয়ে থাকা দল খেলবে সেমিফাইনালে। আর শ্রীলঙ্কার কাছে হেরে গেলে তো কথাই নেই, পাকিস্তানের সেমিফাইনালে ওঠার আশা স্বপ্ন চুরমার হয়ে যাবে।

পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলে ২ পয়েন্ট নিয়ে সুপার এইট পর্বের মিশন শেষ করবে পাকিস্তান। কলম্বোয় গতকাল শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড বৃষ্টিতে পণ্ড হয়ে থাকলে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়াবে ২ পয়েন্ট। নিউজিল্যান্ড যদি ইংল্যান্ডের কাছে হারে, তাহলে শ্রীলঙ্কার মতো তাদেরও পয়েন্ট হবে ২। তখন পাকিস্তান, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যে রান রেটে এগিয়ে থাকা দলটি নাম লেখাবে শেষ চারের লড়াইয়ে।

জয়ের খোঁজে ভারত-জিম্বাবুয়ে

সুপার এইট থেকে শ্রীলঙ্কার বিদায়

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে বাংলাদেশ

পাকিস্তান সিরিজের আগেই সাকিবকে পাওয়ার আশায় বিসিবি

নারী দলের বিশেষ ক্যাম্প আজ শুরু

পাকিস্তানকে হারিয়ে সবার আগে সেমিফাইনালে ইংল্যান্ড

কঠিন গ্রুপে বাংলাদেশের মেয়েরা

পাকিস্তানের আজ টিকে থাকার লড়াই

আদালতে চ্যালেঞ্জ হচ্ছে বিসিবির নির্বাচন

জিম্বাবুয়েকে উড়িয়ে বড় জয় ওয়েস্ট ইন্ডিজের