হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানের আজ টিকে থাকার লড়াই

স্পোর্টস ডেস্ক

সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছিল পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাঠে গড়ায়নি একটি বলও। ফলে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকতে আজ পাকিস্তানের জন্য জয়ের বিকল্প নেই। এমন কঠিন সমীকরণের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। ক্যান্ডিতে আজ এই ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

গ্রুপ পর্বে নামিবিয়ার বিপক্ষে ম্যাচে জয় নিশ্চিত করে সুপার এইট নিশ্চিত করেছিল পাকিস্তান। শেষ ম্যাচে সুপার এইটে ওঠা দলটিকে সেমিফাইনালেও পার করতে হচ্ছে কঠিন সময়। সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার কথা ছিল সালমান আগার দলের। তবে বেরসিক বৃষ্টি বাধা হয়ে আসায় শেষ পর্যন্ত খেলা আর মাঠে গড়ায়নি। তাতে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় দুই দলকে।

ফলে সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে হারানোর কোনো বিকল্প নেই পাকিস্তানের সামনে। এই ম্যাচ জিততে না পারলে সেমিফাইনালে ওঠার পথ কঠিন হয়ে পড়বে তাদের জন্য। আগের ম্যাচে নামিবিয়ার বিপক্ষে দারুণ দাপট দেখানোয় খানিকটা ভরসা পাওয়া যাচ্ছে। কারণ, ওই ম্যাচে ব্যাট-বলে দারুণ ছন্দে ছিল পাকিস্তান।

অন্যদিকে ইংল্যান্ডও আছে দারুণ ছন্দে। বিশেষ করে ব্যাট-বলে দারুণ সময় পার করছেন উইল জ্যাকস। এবারের আসরে এখন পর্যন্ত তিনবার ম্যাচসেরা হওয়া উইল জ্যাকস একা হাতে শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ডুবিয়ে দিয়েছেন। ফলে পাকিস্তানের জন্য বড় চ্যালেঞ্জ হবে এই অলরাউন্ডারকে আটকে রাখা। সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫১ রানের বড় জয় পায় ইংল্যান্ড। ফলে পাকিস্তান ম্যাচের আগে বাড়তি আত্মবিশ্বাস থাকবে তাদের। সেই আত্মবিশ্বাসে আজ ক্যান্ডিতে জয় তুলে নিতে মরিয়া থাকবে দলটি।

ইংল্যান্ডের সেই আত্মবিশ্বাস গুঁড়িয়ে দিয়ে পাকিস্তানের সামনে লক্ষ্য থাকবে জয় নিশ্চিত করে টুর্নামেন্টে টিকে থাকা।

আদালতে চ্যালেঞ্জ হচ্ছে বিসিবির নির্বাচন

জিম্বাবুয়েকে উড়িয়ে বড় জয় ওয়েস্ট ইন্ডিজের

এক হারেই সেমির আশা নড়বড়ে ভারতের

বাংলাদেশ-দ. আফ্রিকা সিরিজের সূচি প্রকাশ

টিভির পর্দায় টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

ভারতকে উড়িয়ে দিলো দক্ষিণ আফ্রিকা

ভারতের সামনে ১৮৮ রানের লক্ষ্য দিল প্রোটিয়ারা

শ্রীলঙ্কাকে উড়িয়ে সুপার এইটে দুর্দান্ত শুরু ইংল্যান্ডের

ভারতের কাছে হেরে রানারআপ বাংলাদেশ

যৌন হেনস্তার অভিযোগে নিষিদ্ধ মঞ্জুরুল