হোম > খেলা > ক্রিকেট

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, উদ্বোধনী দিনেই নামবে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

নিজেদের মাটিতে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় আসরে শুরু থেকেই নজর কাড়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। ২০২৭ সালের ২১ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্বাগতিকেরা। বাংলাদেশ ও নেপালে যৌথভাবে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আগামী বছরের ২১ জানুয়ারি শুরু হয়ে প্রতিযোগিতা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ১৬ দলের অংশগ্রহণে মোট ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের প্রথম ম্যাচটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। উদ্বোধনী দিন একই ভেন্যুতে অস্ট্রেলিয়া মুখোমুখি হবে নাইজেরিয়ার। এ ছাড়া নেপালের কাঠমান্ডুতে শ্রীলঙ্কা খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে এবং ইংল্যান্ডের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ রয়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপে স্বাগতিকদের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও নাইজেরিয়া। ২৩ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং ২৫ জানুয়ারি নাইজেরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বের ম্যাচগুলো শেষ হবে ২৬ জানুয়ারি।

চার গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে দলগুলো। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নেপাল। ‘বি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও সামোয়া। ‘ডি’ গ্রুপে লড়বে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ড।

গ্রুপ পর্বের পর প্রতি গ্রুপের শীর্ষ তিনটি দল নিয়ে শুরু হবে সুপার সিক্স। ১২ দলকে দুই গ্রুপে ভাগ করে হবে এই পর্বের খেলা। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে। ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শেষ চারের দুই ম্যাচ। ৫ ফেব্রুয়ারি রাখা হয়েছে রিজার্ভ ডে। ফাইনাল হবে ৬ ফেব্রুয়ারি, দুপুর ১টা ৩০ মিনিটে। শিরোপা নির্ধারণী ম্যাচের জন্যও ৭ ফেব্রুয়ারি রিজার্ভ ডে রাখা হয়েছে।

বাংলাদেশ ও নেপালের তিন শহরের চারটি ভেন্যুতে হবে বিশ্বকাপের ম্যাচ। বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামের পাশাপাশি নেপালের কাঠমান্ডুর টিইউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং আপার মুলপানি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা।

আফ্রিদি-রাজ্জাকের কীর্তিতে ভাগ বসালেন মিনহাস

সমীকরণের মারপ্যাঁচ মাথায় নিয়ে ‘শক্তিশালী’ আফগানদের মুখোমুখি বাংলাদেশ

ইংল্যান্ডও হারল পাকিস্তানের কাছে

বাভুমার রেকর্ডে দক্ষিণ আফ্রিকার কামব্যাক

নাঈমের ডাবল সেঞ্চুরির দিনে আবরারের রেকর্ডগড়া ফিফটি

সিরিজ হারলেও র‍্যাঙ্কিংয়ে উন্নতি শারমিন-স্বর্ণার

জিম্বাবুয়েকে ১৫৮ রানে উড়িয়ে দিল আফগানিস্তান

ফাইনালে উঠতে সামনে রানরেটের কঠিন সমীকরণ

পরের ম্যাচে ফিরছেন মিরাজ

শুভাগতর ৭০০০, নাঈমের ১৭৬