হোম > খেলা > ক্রিকেট

আড়াই দিনেই ইনিংস হার বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার

হারারে টেস্টে প্রথম ইনিংসের বাজে ব্যাটিংয়েই সম্ভাবনা মঞ্চ তৈরি হয়েছিল। আর দ্বিতীয় ইনিংসে এসে সে সম্ভাবনা বাস্তবে রূপ নিল। মাত্র আড়াই দিনেই ইনিংস ব্যবধানে হারের লজ্জায় পড়ল বাংলাদেশ। ইনিংস ও ৮৫ রানে ম্যাচ জিতে নিল জিম্বাবুয়ে। টেস্ট ইতিহাসে তাদের সবচেয়ে বড় জয়ের রেকর্ড এটি। শুধু তা-ই নয়, ২৫ বছর পর বাংলাদেশের বিপক্ষে ইনিংস ব্যবধানে জয়ের কীর্তি গড়ল জিম্বাবুয়ে। ২০০১ সালে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ ইনিংস ও ৩২ রানে জিতেছিল তারা। অপরদিকে টানা চার টেস্ট ম্যাচ জয়ের পর জিম্বাবুয়ের মাটিতে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ।
কজন নিয়মিত মুখ ছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। তবে অভিজ্ঞ মুশফিক, মুমিনুল, নাজমুলরা দলে ছিলেন। কিন্তু শক্তি দেখাতে পারলেন না তারা। প্রথম ইনিংসে ১৪০ রানে অলআউট হয় বাংলাদেশ। তাদের শেষ ইনিংস গুটিয়েছে ১৮৫ রানে। দুবার ব্যাটিং করেও জিম্বাবুয়ের প্রথম ইনিংসের সমান রান করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। এক ইনিংসে ৪১০ রান করেই অবিস্মরণীয় বড় জয় তুলে নিল জিম্বাবুয়ে। প্রতিবার ইনিংসের শুরুতেই ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং। দ্বিতীয় ইনিংসে ৪৬ রানের মধ্যে তিন উইকেট হারানোর বিপর্যয় সফরকারীদের বিব্রতকর ইনিংস হারের দিকে ঠেলে দেয়। দলীয় রান তিন অঙ্কের ঘরে পৌঁছানোর পর ১৭ রানের ব্যবধানে আরো তিন উইকেট হারালে পথ হারায় বাংলাদেশ। এবার মিডল অর্ডার থেকে কিছু রান এলেও সামগ্রিক বিবেচনায় বাংলাদেশের ব্যাটিং বিধ্বস্ত হয়েছে। পরের ইনিংসেও স্বাগতিক পেসারদের সামনে ব্যর্থ হলেন মুশফিক-মুমিনুল। উইকেটে থিতু হলেও ৩৪ রান করে আউট হন মুশফিক। আর অধিনায়ক নাজমুল করেন ৩০ রান। জিম্বাবুয়ের পক্ষে মুজারাবানি সর্বোচ্চ চার উইকেট নেন। রিচার্ড এনগারাভা নেন তিন উইকেট। দুটি উইকেট পান নায়ামুরি। ম্যাচসেরা হন ১৪০ রানের ইনিংস খেলা জিম্বাবুয়ের ইনোসেন্ট কাইয়া।

ইমরানের পাশে দাঁড়িয়ে হোল্ডিং বললেন ‘খুনির সঙ্গেও এমন আচরণ করা হয় না’

বাংলাদেশ আমাদের কোনো সুযোগই দেয়নি : কামিন্স

শচীনের রেকর্ড ভাঙলেন টেলর

ইমরান খানের পাশে অস্ট্রেলিয়ার ৭ সাবেক অধিনায়কের

টি টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

২৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে ‘বোলার হান্ট’

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি

আসিফ নজরুলের সিদ্ধান্তে বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ

অ্যাশেজের আগেই টেস্টকে বিদায় জানাতে পারেন স্মিথ

কন্ডিশন সম্পর্কে জানা সবচেয়ে জরুরি : নাজমুল