হোম > খেলা > ক্রিকেট

অস্ট্রেলিয়াকে ইনিংস ও ৩১ রানে হারাল দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্টের হতাশা পেছনে ফেলে প্রোটিয়ারা দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ৩১ রানের বড় ব্যবধানে হারিয়েছে। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে।

প্রথম ইনিংসে বিশাল ব্যবধানে পিছিয়ে থাকায় ফলোঅনে পড়ে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। ১০৭.১ ওভারে সব উইকেট হারিয়ে তারা ২৯৫ রানের বেশি সংগ্রহ করতে পারেনি। দলের হয়ে ট্রাভিস হেড ১৯০ বলে ১৫ চারের সাহায্যে অনবদ্য ১২১ রানের একটি লড়াকু সেঞ্চুরি হাঁকান। এছাড়া স্কট বোল্যান্ড ৪০, মারনাস লাবুশেন ৩৯ এবং অ্যালেক্স ক্যারি ৩৭* রান করলেও তা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। দক্ষিণ আফ্রিকার সফল বোলার ছিলেন ক্যাগিসো রাবাদা, নেন ৪ উইকেট। এছাড়া উইয়ান মুল্ডার ৩ এবং সাইমন হার্মার ২ উইকেট শিকার করেন।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে পাহাড়সম সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকা। তারা ৯ উইকেটে ৪২৫ রান তুলে ইনিংস ঘোষণা করে। দলের হয়ে অধিনায়ক টেম্বা বাভুমা ৩৩৪ বলে ১৮টি চার ও ১ ছক্কার সাহায্যে অসাধারণ ১৭৯ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন। এছাড়া মার্কো ইয়ানসেন ১০০ বলে ৮৫ রান (৯ চার, ৩ ছক্কা) এবং সাইমন হার্মার ১৫৭ বলে ৮২ রান (১০ চার, ১ ছক্কা) করে দলের সংগ্রহকে শক্তিশালী করেন। অস্ট্রেলিয়ার জার্সিতে স্কট বোল্যান্ড ৫ এবং মিচেল স্টার্ক ৩ উইকেট ছিনিয়ে নেন।

জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার বোলিং তোপে পড়ে প্রথম ইনিংসে মাত্র ৯৯ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া (৪২.৩ ওভার)। দলের হয়ে স্টিভেন স্মিথ সর্বোচ্চ ২৮ রান করেন এবং এই ইনিংস খেলার পথে তিনি টেস্ট ক্রিকেটে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। প্রোটিয়া পেসার মার্কো ইয়ানসেন মাত্র ৩৩ রান খরচ করে ৫টি উইকেট তুলে নেন। এছাড়া উইয়ান মুল্ডার ও কাগিসো রাবাদা ২ করে এবং আনরিখ নরকিয়া ১ উইকেট পান।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৪২৫/৯ ডি. ১২৭.১ ওভার (বাভুমা ১৭৯, ইয়ানসেন ৮৫, হার্মার ৮২; বোল্যান্ড ৫/৮১ ও স্টার্ক ৩/৮৯)।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৯৯/১০, ৪২.৩ ওভার (স্মিথ ২৮, হেড ১৪; ইয়ানসেন ৫/৩৩, মুল্ডার ২/১৪ ও রাবাদা ২/৩৩)।

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস (ফলোঅন): ২৯৫/১০, ১০৭.১ ওভার (হেড ১২১, বোল্যান্ড ৪০, লাবুশেন ৩৯, ক্যারি ৩৭*; রাবাদা ৪/৭৭, মুল্ডার ৩/৬৪ ও হার্মার ২/৯৩)।

ফল: দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ৩১ রানে জয়ী।

ম্যাচসেরা: টেম্বা বাভুমা।

সিরিজ: তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-১ এ সমতা।

জয়ে শুরু ভারতের নিউজিল্যান্ড সফর

প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ

অভিষেক ম্যাচেই অবৈধ বোলিং অ্যাকশনে অভিযুক্ত আলিস

বাংলাদেশ ক্রিকেটের উন্নতির পথটা আসলে কোথায়?

ছোট পর্দায় ইংল্যান্ড-শ্রীলঙ্কার ওয়ানডের সঙ্গে থাকছে নিউজিল্যান্ড-ভারত টি-টোয়েন্টি

ব্যাটিং ব্যর্থতায় বড় হার, বাংলাদেশের বিদায়

অস্ট্রেলিয়াকে ফলো-অন করিয়ে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশ গুটিয়ে গেল ১৬০ রানে

৯৯ রানে অলরাউন্ড হয়ে ফলো-অনে অস্ট্রেলিয়া

উইন্ডিজের বিপক্ষে বিসিবি একাদশের স্কোয়াডে শামীম-জাকের