হোম > খেলা > ক্রিকেট

বিসিবিতে পরিবর্তন হলে আইসিসির নিষেধাজ্ঞার শঙ্কা: ফারুক আহমেদ

স্পোর্টস রিপোর্টার

নতুন সরকার গঠনের পর দেশের ক্রীড়াঙ্গনে বিভিন্ন ফেডারেশনে সম্ভাব্য পরিবর্তন নিয়ে আলোচনা জোরালো হয়েছে। বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে সমালোচনা ও সংস্কারের দাবি আগে থেকেই ছিল। এমন প্রেক্ষাপটে বোর্ডে পরিবর্তন এলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে নিষেধাজ্ঞা আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজিত ইফতার অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এমবার্গো দিতে পারে...। ক্রীড়া প্রতিমন্ত্রী উনি একজন সাবেক অধিনায়ক। উনি অত্যন্ত বিচক্ষণ মানুষ। উনি কিন্তু চিন্তা করবে যে একটা জিনিস যখন করবে কোনটা সবচেয়ে ভালো হয়। উনি যখন ক্রীড়ামন্ত্রী ছিলেন না তখন তার স্টেটমেন্ট আর এখনকার স্টেটমেন্টের মধ্যে আমার মনে হয় একটা ফারাক থাকবে।”

তিনি আরও বলেন, “সে অনেক দিক চিন্তা করবে। আইসিসির ব্যাপারটা এই মুহূর্তে বলা ডিফিকাল্ট। তবে, আপনি ধরে রাখেন আইসিসির সঙ্গে আমাদের সম্পর্কটা এ মুহূর্তে একদম বেস্ট পর্যায়ে নাই, খুব ভালো পর্যায়ে নাই। যদি এরকম কোনও ঘটনা ঘটে, আইসিসি যদি কোনও ক্লজ খুঁজে বের করে, তাহলে যদি ওরা কোনো কিছু করতে চায় ওইটাও করতে পারে। বাট, আমি আসলে এ মুহূর্তে এটা আগাম আমার বলা দরকার নাই। বাট সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যাবে না।”

নতুন সরকারের আমলে ক্রীড়া সংস্থাগুলোতে প্রশাসনিক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হওয়ায় ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ নিয়েও আলোচনা চলছে। তবে এমন কোনো পদক্ষেপ আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অংশগ্রহণে প্রভাব ফেলতে পারে কি না—তা নিয়ে এখনই স্পষ্ট কিছু বলতে চাননি বিসিবির এই শীর্ষ কর্মকর্তা।

ভারতের সামনে ১৮৮ রানের লক্ষ্য দিল প্রোটিয়ারা

শ্রীলঙ্কাকে উড়িয়ে সুপার এইটে দুর্দান্ত শুরু ইংল্যান্ডের

ভারতের কাছে হেরে রানারআপ বাংলাদেশ

যৌন হেনস্তার অভিযোগে নিষিদ্ধ মঞ্জুরুল

ক্রীড়াঙ্গনের উন্নয়নে প্রতিমন্ত্রীকে সাংবাদিকদের প্রস্তাব

কোচ সালাউদ্দিনের ‘কোমাতত্ত্ব’ ও কিছু প্রশ্ন

পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টির জয়, পয়েন্ট ভাগাভাগি

বিসিএলে হবে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতি

মাসসেরা হওয়ার দৌড়ে মোস্তারি

ক্রিকেটার, ফিফা ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শ্রদ্ধা