হোম > খেলা > ক্রিকেট

শেষ ম্যাচে বিশাল জয়ে সিরিজ নিজেদের করে নিল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক

নিজেদের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে রানের পাহাড়ই গড়ে তুলেছিল ইংল্যান্ড। ম্যাচসেরা টম ব্যান্টনের সেঞ্চুরি এবং বোলারদের বিধ্বংসী পারফরম্যান্সের সুবাদে স্বাগতিক ইংল্যান্ড ২২৩ রানের বিশাল ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়েছে। এ জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি নিজেদের করে নিলো ইংলিশরা।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৫৫ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড। দলের পক্ষে ওপেনার টম ব্যান্টন ১০৫ বলে ১৬টি চার ও ৫টি ছক্কায় ১২৬ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন। এছাড়া অধিনায়ক হ্যারি ব্রুক ৭৭ এবং উইকেটকিপার ব্যাটার জর্ডান কক্স ৭৬ রানের দারুণ দুটি ইনিংস খেলেন। শ্রীলঙ্কার হয়ে আসিতা ফার্নান্দো ৩টি এবং সচিন্দু কলম্বাগে ২টি উইকেট শিকার করেন।

৩৫৬ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ইংলিশ বোলারদের সামনে ধুঁকতে থাকে শ্রীলঙ্কা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ২৯.১ ওভারে ১৩২ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। দলের হয়ে কুশল মেন্ডিস সর্বোচ্চ ৩৫ রান করেন। এছাড়া জানিথ লিয়ানগে ১৯ রান করলেও দলের হার এড়াতে পারেননি।

ইংল্যান্ডের বোলিং লাইনআপের সামনে দাঁড়াতেই পারেনি লঙ্কান ব্যাটাররা। লিয়াম ডসন ৩টি এবং গাস অ্যাটকিনসন নেন ২টি উইকেট। এছাড়া সিরিজ সেরা উইল জ্যাকস, সনি বেকার, জেমি ওভারটন এবং পার্ট-টাইম বোলার জো রুট ১টি করে উইকেট নিয়ে শ্রীলঙ্কার ইনিংসের ধসিয়ে দেন।

ঘরোয়া ক্রিকেটে বিসিবির নতুন উদ্যোগ 'ডি থ্রি' টুর্নামেন্ট

কোহলির রেকর্ডের রাতে দুর্দান্ত জয় ভারতের

মালয়েশিয়াকে নিয়ে সতর্ক সালাহউদ্দীন

বাংলাদেশের সামনে সহজ পথ

খালেদের আগুনে বোলিংয়ে কেন্টের প্রথম বিভাগে প্রত্যাবর্তন

ছোট পর্দায় ইউরোপিয়ান ফুটবলের সঙ্গে থাকছে ক্রিকেটের রোমাঞ্চ

বাংলাদেশের সামনে সহজ পথ

বিশ্বমঞ্চেই গুডবাই বলবেন কিং কোহলি

খালেদের ৫ উইকেট, প্রমোশন নিশ্চিত কেন্টের

বয়সসীমা ২৫, ম্যাচ ফিক্সিং নিয়ে 'সিরিয়াস' বিসিবি