হোম > খেলা > ক্রিকেট

আগামীকাল দেশে ফিরবেন মুশফিক

স্পোর্টস রিপোর্টার

পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবে আটকা পড়েছেন মুশফিকুর রহিম। গত পরশু দেশে ফেরার কথা থাকলেও ইরানের ওপর ইসরাইল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় তৈরি হওয়া যুদ্ধ পরিস্থিতির কারণে আটকে গেছেন তিনি। বিমানবন্দরে গেলেও শেষ পর্যন্ত আর দেশে ফিরতে পারেননি। আগামীকাল দেশে ফিরছেন বাংলাদেশের তারকা এ উইকেটরক্ষক ব্যাটসম্যান।

সৌদি আরবের জেদ্দায় আটকে পড়ার পর মুশফিক ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থান জানান। সেখানে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সব ফ্লাইট আবার জেদ্দায় ফিরিয়ে আনা হয়েছে। এখন আমি জেদ্দা বিমানবন্দরে হাজার হাজার যাত্রীর সঙ্গে অবস্থান করছি।’

তিনি আরো বলেন, ‘সর্বশক্তিমান আল্লাহই ভালো জানেন, কবে এবং কীভাবে আমরা ঢাকায় ফিরব। সবার কাছে দোয়া কামনা করছি।’

এরপরেই তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেয় সরকার। আজ তাকে ফিরিয়ে আনার খবর নিশ্চিত করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে এটা মনিটর করছি। ইতোমধ্যে আমার সঙ্গে মুশফিকুর রহিমের কথা হয়েছে। আমাদের ক্রিকেট বোর্ডের সঙ্গেও কথা হয়েছে। আশা করছি একটা ফিরতি ফ্লাইটে আগামীকাল সকালেই দেশে ফিরতে পারবে মুশফিক। এখন পর্যন্ত মুশফিক ভালো আছে, সুস্থ আছে।’

ফিক্সিংয়ে উঠে এল আরও দুই নাম, একজন দলের মালিক

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ

ছোট পর্দায় ক্রিকেটের সঙ্গী হয়ে থাকছে ইউরোপিয়ান ফুটবলের রোমাঞ্চ

ব্যাগি ক্যাপ আর কুকাবুরা নিয়ে ফিরছে এনসিএল

টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেপালে যাবে বাংলাদেশ

ম্যাচ না খেলেও সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ!

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ