হোম > খেলা > ক্রিকেট

শতভাগ জয়ে সেমিতে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস রিপোর্টার

দক্ষিণ আফ্রিকার বোলিং তোপে দলীয় ২৮ রানের মাথায় দুই উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে। সেখান থেকে দলকে একা হাতে টেনে তোলেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ব্যাট হাতে ৪৩ বলে ৭৩ রানের দারুণ এক ইনিংস খেলেন। তাতে প্রতিদ্বন্দ্বিতার সুযোগটুকু আসে জিম্বাবুয়ের সামনে। তবে শেষ পর্যন্ত সেই প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি জিম্বাবুয়ে। ম্যাচ হারতে হয়েছে ৫ উইকেটের ব্যবধানে। এই জয়ে কোনো ম্যাচ না হেরে সেমিফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা।

আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫৩ রান তোলে জিম্বাবুয়ে। দুই ওপেনার তাদিওয়ানাশে মারুমানি ও ব্রায়ান বেনেটের বিদায়ের পর হাল ধরেন অধিনায়ক সিকান্দার রাজা। ৪৩ বলে খেলেন ৭৩ রানের দারুণ এক ইনিংস। তার ইনিংসে ছিল ৮ চার ও ৪ ছক্কা। তাতেই মূলত ১৫০ রানের সংগ্রহের ভিত পায় জিম্বাবুয়ে। সিকান্দার রাজার ব্যাটিং ঝড়ের পর শেষদিকে ২০ বলে ২৬ রান করেন ক্লাইভ মাদান্দে। দক্ষিণ আফ্রিকার হয়ে কেনা মাফাকা ও করবিন বশ দুটি করে উইকেট শিকার করেন।

১৫৪ রানের লক্ষ্যে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার এইডেন মার্করাম ও কুইন্টন ডি কক শুরুটা ভালো এনে দিতে পারেননি। তারা দুজনে প্যাভিলিয়নে ফেরেন দলীয় ১৪ রানের আগেই। পরে প্রাথমিক ধাক্কা সামাল দেন রায়ান রিকেলটন ও ডেওয়াল্ড ব্রেভিস। রিকেলটন ২২ বলে ৩১ ও ব্রেভিস ১৮ বলে করেন ৪২ রান।

পরে ডেভিড মিলার ১৬ বলে খেলেন ২২ রানের ঝোড়ো ইনিংস। তাতেই মূলত জয়ের ভিত পেয়ে যায় প্রোটিয়ারা। শেষদিকে ট্রিস্টান স্টাবস ও জর্জ লিন্ডে শেষদিকে দারুণ খেলে নিশ্চিত করে দেন জয়। স্টাবস ২৪ বলে ২১ ও লিন্ডে ২১ বলে করেন ৩০ রান। জিম্বাবুয়ের হয়ে ২৯ রানে তিন উইকেট নেন সিকান্দার রাজা। ব্যাট-বলে পারফর্ম করেও দলকে জেতাতে না পারলেও তিনি হয়েছেন ম্যাচসেরা।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে : ১৫৩/৭, ২০ ওভার (রাজা ৭৩, মাদান্দে ২৬*, মাফাকা ২/২১)

দক্ষিণ আফ্রিকা : ১৫৪/৫, ১৭.৫ ওভার (ব্রেভিস ৪২, রিকেলটন ৩১, রাজা ৩/২৯)

ফল : দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : সিকান্দার রাজা।

শাহজালালে পরিত্যক্ত ১২ উড়োজাহাজ এখন গলার কাঁটা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

পরশুরামে কাজ করতে এসে নেত্রকোনার শ্রমিকের মৃত্যু

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

আশুলিয়ার একটি বাস থেকে স্বামী-স্ত্রীসহ নবজাতকের লাশ উদ্ধার

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে জামায়াতের প্রার্থী ঘোষণা

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

কমেনি খুন, নারী ও শিশু নির্যাতন, ছয় মাসে মামলা বেড়েছে ১১ হাজার