হোম > খেলা > ক্রিকেট

সিরিজ হারলেও র‍্যাঙ্কিংয়ে উন্নতি শারমিন-স্বর্ণার

স্পোর্টস রিপোর্টার

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার সিরিজ খেলতে গিয়ে শোচনীয় পরাজয় হয়েছে বাংলাদেশের। ৩ ম্যাচের কোনোটিতেই অজিদের সামনে তেমন পাত্তা পায়নি টাইগাররা। এমন সিরিজ কাটিয়ে এসেও অবশ্য ব্যক্তিগত র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে কয়েকজন ক্রিকেটারের।

মঙ্গলবার প্রকাশিত আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে ৫৬১ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচ ধাপ এগিয়ে ২৫তম স্থানে উঠেছেন শারমিন আক্তার। অন্যদিকে ৩২৫ পয়েন্ট নিয়ে ১৬ ধাপ এগিয়ে ৮৬তম স্থানে জায়গা করে নিয়েছেন স্বর্ণা আক্তার।

নারী ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার কয়েকজন ক্রিকেটারেরও। এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছেন এলিস পেরি। ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়েও তার উন্নতি হয়েছে ১৪ ধাপ। তিনি উঠে এসেছেন ২৫তম স্থানে।

সিরিজের শেষ ম্যাচে অপরাজিত অর্ধশতক করা অ্যানাবেল সাদারল্যান্ড ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে ১৩তম স্থানে জায়গা করে নিয়েছেন।

নাঈমের ডাবল সেঞ্চুরির দিনে আবরারের রেকর্ডগড়া ফিফটি

জিম্বাবুয়েকে ১৫৮ রানে উড়িয়ে দিল আফগানিস্তান

ফাইনালে উঠতে সামনে রানরেটের কঠিন সমীকরণ

পরের ম্যাচে ফিরছেন মিরাজ

শুভাগতর ৭০০০, নাঈমের ১৭৬

হারের ধাক্কার পর জরিমানাও গুনল বাংলাদেশ

ফাইনালে যেতে বাংলাদেশের সামনে দুই সমীকরণ

আগার সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হারাল পাকিস্তান

রক্ষণাত্মক ক্রিকেট ডোবাচ্ছে দলকে

বৃষ্টির দিনে বল হাতে বোল্যান্ডের দাপট, বিপদে দক্ষিণ আফ্রিকা