হোম > খেলা > ক্রিকেট

দক্ষিণ আফ্রিকা সিরিজের ওয়ানডে দল ঘোষণা

স্পোর্টস রিপোর্টার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (২৩ নভেম্বর) ঘোষিত দলে অধিনায়ক করা হয়েছে লিটন কুমার দাসকে। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তাওহিদ হৃদয়।

দলে জায়গা পেয়েছেন তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত ও ইয়াসির আলী চৌধুরী। উইকেটকিপার হিসেবে আছেন জাকের আলী অনিক। অলরাউন্ডারদের মধ্যে রয়েছেন মেহেদী হাসান মিরাজ ও তানভীর ইসলাম। স্পিন বিভাগে রিশাদ হোসেনও আছেন।

পেস আক্রমণে অভিজ্ঞতা ও বৈচিত্র্য নিয়ে যাচ্ছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও সৈয়দ খালেদ আহমেদ।

দক্ষিণ আফ্রিকার মাটিতে তিনটি ভিন্ন ভেন্যুতে হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। ১ ডিসেম্বর ইস্ট লন্ডনের বাফেলো পার্কে হবে প্রথম ওয়ানডে। দ্বিতীয় ম্যাচ ৪ ডিসেম্বর গেবেখার সেন্ট জর্জেস পার্কে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ৭ ডিসেম্বর কেপটাউনের নিউল্যান্ডসে।

তিনটি ম্যাচই দিবারাত্রির। প্রতিটি ম্যাচই বাংলাদেশ সময় ভোর সাড়ে তিনটায় শুরু হবে।

শ্রীলঙ্কার ঘূর্ণিতে ১৪৫ রানেই অলআউট বাংলাদেশ

১২০ ওভারের ধৈর্যে ভারতকে রুখে দিল নিউজিল্যান্ড

চার পেসার নিয়ে সেঞ্চুরিয়নে ব্যাটিংয়ে বাংলাদেশ

বৃষ্টিতে ভেস্তে গেল প্রথম সেশন

সেঞ্চুরিয়নে বৃষ্টি, নির্ধারিত সময়ে টস হয়নি

সেঞ্চুরিয়নে কি সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

কেউ না কেউ দায়িত্ব নেবে, বিশ্বাস সিমন্সের

পাকিস্তানের কাছে হারল ভারত

প্রোটিয়াদের একাদশে নরকিয়া-ডি জর্জিরা

ক্রীড়াবিদদের স্বাস্থ্যসুরক্ষায় এনএসসি ও ল্যাবএইডের সমঝোতা স্মারক স্বাক্ষর