হোম > খেলা > ফুটবল

গ্লুস্টার সিটিতে কিউবা মিচেল

স্পোর্টস ডেস্ক

গ্লুস্টার সিটিতে নাম লিখেছেন কিউবা মিচেল। মৌসুমের বাকি সময় ইংল্যান্ডের সপ্তম স্তরের ক্লাবটিতে খেলবেন ২০ বছরের এই ফুটবলার। এই দলবদলকে নিজের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন স্যান্ডারল্যান্ড ও বার্মিংহাম সিটির বয়সভিত্তিক দলে বেড়ে ওঠা কিউবা মিচেল। গ্লুস্টার সিটিকে দেওয়া সাক্ষাৎকারে কিউবা বলেন, ‘সবকিছু চূড়ান্ত হওয়ায় ভীষণ খুশি। মাঠে নেমে নিজের সামর্থ্য দেখাতে চাই এবং দল যেভাবে ভালো করছে, তাতে অবদান রাখতে চাই।’

বাংলাদেশ থেকে ইউরোপে ফেরার পরপরই প্রস্তাব পান বলে জানান কিউবা, ‘ফেরার পর আমার এজেন্ট বিষয়টি জানায়। দলটির পরিকল্পনা ও পারফরম্যান্স আমাকে আকৃষ্ট করেছে। সামনে এগিয়ে যাওয়ার জন্য মুখিয়ে আছি।

জ্যামাইকান বাবা ও বাংলাদেশি মায়ের সন্তান কিউবা গত নভেম্বরে নেপালের বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষেক ম্যাচ খেলেছেন। পরে ভারতের বিপক্ষে ২২ বছর পর ঐতিহাসিক জয়ের দলেরও সদস্য ছিলেন এই তরুণ। কিউবা এমন সময়ে গ্লুস্টার সিটিতে পাড়ি জমিয়েছেন, যখন ক্লাবটি সরাসরি প্রমোশনের দৌড়ে বেশ সুবিধাজনক অবস্থানে আছে।

৩১ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা গ্লুস্টার সিটির মূল টার্গেট এখন টেবিলের শীর্ষে থাকা দলের সঙ্গে ব্যবধান কমিয়ে শিরোপা জেতা অথবা অন্তত প্লে-অফ নিশ্চিত করে ওপরের স্তরে জায়গা করে নেওয়া। গত বছরের জুলাইয়ে তিন বছরের চুক্তিতে বসুন্ধরা কিংস দলে ভিড়িয়েছিল কিউবাকে। তবে গত ৩ জানুয়ারি চুক্তি বাতিল করে ইংল্যান্ডে চলে যান তিনি।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

জয়ের টার্গেট ফুটবল কোচ ডুলির

ইনফান্তিনোর বিরুদ্ধে স্বাধীন তদন্ত চায় ফিফপ্রো

দুই গোলে পিছিয়ে থেকেও গোলোৎসব করল ইন্টার মিলান

আসিয়ান কাপের জন্য মুখিয়ে আছেন জায়ান

বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা ও ভুটান

কাভান সুলিভানের রেকর্ডের রাতে ফিলাডেলফিয়ার বিশাল জয়