হোম > খেলা > ফুটবল

সৌরভের জোড়া গোলে ফাইনালে মোহামেডান

স্পোর্টস রিপোর্টার

ফেডারেশন কাপের কোয়ালিফায়ার ম্যাচে মোহামেডান ও ব্রাদার্স ইউনিয়ন পরস্পরের মুখোমুখি হয়েছিল। এ ম্যাচে শেষ মুহূর্তে সৌরভ দেওয়ানের গোলে ২-১ ব্যবধানে জিতল মোহামেডান। এ জয়ে ফেডারেশন কাপের ফাইনালে উঠল তারা। আগামী ১৯ মে কিংস অ্যারেনায় শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ অপর কোয়ালিফায়ারের জয়ী দল বসুন্ধরা কিংস। এ নিয়ে ১৭ বারের মতো ফেডারেশন কাপের ফাইনালে উঠল দেশের ঐতিহ্যবাহী দলটি। এ পর্যন্ত ১১ বার টুর্নামেন্টের শিরোপা জিতেছে তারা। এবার তাদের সামনে ১২তম শিরোপা জয়ের হাতছানি।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ ব্যবধানে সমতা ছিল। তবে অতিরিক্ত সময়ে ঝলক দেখালেন সৌরভ। কর্নার থেকে উড়ে আসা বল পেয়ে দারুণ এক শটে গোল করলেন মোহামেডান ফরোয়ার্ড। আর তাতেই রাজ্যের আনন্দ ছড়িয়ে পড়ে মোহামেডান শিবিরে। খেলার শুরু থেকেই দুদলের ম্যাচ জমে ওঠে। ৩৬ মিনিটে সৌরভের গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় মোহামেডান। রহমত মিয়ার লম্বা থ্রো থেকে বক্সে বল পেয়ে দারুণ হেড করেন সৌরভ। এগিয়ে যাওয়ার পর আরো উজ্জীবিত হয় সাদা-কালো জার্সিধারীরা। বিরতির আগে স্কোর লাইন আরো বাড়িয়ে নিতে পারত তারা। সৌরভের হেড লক্ষ্যভ্রষ্ট হয়েছে।

অপরদিকে গোল শোধে মরিয়া হয়ে ওঠে ব্রাদার্স। মোহামেডান রক্ষণভাগে ভয় ধরিয়ে দিলেও গোল পায়নি তারা। তবে দ্বিতীয়ার্ধে খেলতে নেমে সফল হয় দলটি। ৭৪ মিনিটে ফ্রিকিক থেকে দুর্দান্ত এক গোল উপহার দেন ব্রাদার্স অধিনায়ক জামাল ভূঁইয়া। তার নেওয়া শটে সরাসরি বল জালে জড়ায়। ১-১ সমতায় ফিরে শেষ পর্যন্ত লড়েছে ব্রাদার্স। শেষ মুহূর্তের গোলে ম্যাচ জয়ে রাঙাল মোহামেডান। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে উত্তাপও ছড়িয়েছে। রেফারির শেষ বাঁশি বাজার পর দুদলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে। তবে এই পরিস্থিতি সামাল দেন ক্লাব কর্মকর্তারা।

চার জাতির টুর্নামেন্টে সুলিভানকে ঘিরে শঙ্কা

শিকড় ভুলে যাননি ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

মেসিকে রেখেই বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা আর্জেন্টিনার

থাই ক্লাবকে হারাল নারী দল

রোমাঞ্চকর জয়ে শিরোপার দ্বারপ্রান্তে আর্সেনাল

ছোট্ট দ্বীপ, বিশাল স্বপ্ন আর ‘কুরাসাও রূপকথা’

চোখে জল, হাতে ট্রফি—ফ্লিকের অবিস্মরণীয় দিন

এল ক্লাসিকোয় রিয়ালকে হারিয়ে শিরোপা উৎসব বার্সেলোনার

এল ক্লাসিকোর আগে বাবা হারালেন ফ্লিক

এল ক্লাসিকোতেই বার্সার শিরোপা উৎসব!