সেমিফাইনাল থেকে বাংলাদেশ বিদায় নেওয়ায় সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ ঘিরে অতটা আগ্রহ ছিল না ফুটবলপ্রেমীদের মধ্যে। টিকিটের মূল্য অনেকগুন কমিয়েও প্রত্যাশিত দর্শক মাঠে টানতে পারেনি সাফ কর্তৃপক্ষ। জাতীয় স্টেডিয়ামে অনেকটাই আমেজহীন ও নিরুত্তাপ পরিবেশে শিরোপার লড়াইয়ে পরস্পরের মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। ম্যাচের শুরু থেকেই ভারতকে চেপে ধরার চেষ্টা করে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে যে গতির ফুটবল খেলেছিল তারা, সেই ছন্দ ধরে রেখে খেলছিল দলটি। ভারতের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই গোলও পেয়ে যায় পাকিস্তানিরা। তবে দ্বিতীয়ার্ধে গতিময় ফুটবল খেলে ম্যাচে ফেরে ভারত। এই অর্ধে দুটি গোল করে তারা। এতে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে দশমবারের সাফের শিরোপা জিতল তারা। শুধু তাই নয়, হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ারও গৌরব অর্জন করল ভারত। অন্যদিকে প্রথবারের মতো সাফের ফাইনালে খেলে রানার্সআপ হয়েছে পাকিস্তান।
ম্যাচের ৬০ মিনিটে ১-১ সমতায় ফেরে ভারত। মিডফিল্ডার খাইমিনথাং লংডিমের ক্রস দিয়েছেন। সেই ক্রসে বক্সের মধ্যে বল পেয়ে সুযোগ কাজে লাগান সুহাইল বাট। এরপর ৬৭ মিনিটে সেভ করেন পাকিস্তান গোলরক্ষক দুর্দান্ত একটি সেভ করেন। ভারতের বিষ্ণু পুথিয়ার পেনাল্টি বক্স থেকে শট নিয়েছিলেন। এই প্রচেষ্টা ব্যর্থ হলেও নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার আগে জয়সূচক গোলটি পেয়ে যায় তারা। ৮৭ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে হেড করেন সন্দ্বীপ মান্দি। বল ড্রপ খেয়ে জালে জড়ায়। পাকিস্তান গোলরক্ষক ইজাজ বাট চেষ্টা করেও বল ঠেকাতে পারেননি। এরপর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে মুসা খান ফাঁকা গোলপোস্ট পেয়েও গোল করতে পারেননি। তা না হলে স্কোর লাইন আরো বড় হতে পারত।
এর আগে প্রথমার্ধের যোগ করা সময়ে বক্স মধ্যে বল পেয়ে কোনাকুনি শটে গোল করে পাকিস্তানকে আনন্দের উপলক্ষ এনে দেন আলমগীর গাজী। এর আগে আধিপত্য বিস্তার করে খেলে একের পর এক আক্রমণে ভারতের রক্ষণভাগকে অস্থির করে তুলে পাকিস্তান। ১৭ মিনিটে ভারত গোলরক্ষক আনোয়ার শেখ অ্যারন আব্দুল্লাহ নেওয়া শট সেভ না করলে এগিয়ে যেতে পারত তারা। ২১ মিনিটে কিছুটা উপরে উঠে এসেছিলেন ভারত গোলরক্ষক। এই সুযোগে বক্সের বাম প্রান্ত থেকে আলি আকবর জোড়ালো শট নিলেও লক্ষ্যভ্রষ্ট হয়। তবে বিরতির যাওয়ার আগেই কাঙ্খিত গোলের দেখা পায় পাকিস্তান। অন্যদিকে, কৌশলী ফুটবল খেলে পাকিস্তানের আক্রমণ সামাল দিয়ে পাল্টা আক্রমণে যায় ভারতও। পানি পা নবিরতির পর পাকিস্তানকে ভয় ধরিয়ে দিচ্ছিল তারা। ৩৩ মিনিটে জন শাবংয়ের শট পাকিস্তান গোলরক্ষক ইউসুফ বাট ঠেকিয়ে না দিলে গোলে পেয়ে যেতে পারত ভারত। কিন্তু ভাগ্য সহায় হয়নি তাদের। প্রথমার্ধে গোল হজমের হতাশা নিয়ে মাঠ ছাড়ে তারা। তবে দ্বিতীয়ার্ধে সুন্দর ফুটবলের পসরা সাজিয়ে আরেকবার সাফের চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এবার অনূর্ধ্ব-২৩ দল নিয়ে খেলেছে তারা। এর আগে ২০০৯ সালেও ভারতের অনূর্ধ্ব-২৩ দল চ্যাম্পিয়ন হয়েছিল।