হোম > খেলা > ফুটবল

সাফ চ্যাম্পিয়ন হওয়ায় নারী দলকে মির্জা ফখরুলের অভিনন্দন

স্টাফ রিপোর্টার

প্রথমবারের মতো ব্যাংককে আয়োজিত সাফ নারী ফুটবলে মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন হওয়ার সাফল্যে বাংলাদেশ দলকে প্রাণঢালা উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার এক অভিনন্দন বার্তায় বিএনপি মহাসচিব বলেন, প্রথমবারের মতো ব্যাংককে আয়োজিত সাফ নারী ফুটসালে মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন হওয়ার সাফল্যে বাংলাদেশ দল সারাবিশ্বে বাংলাদেশের জন্য যে গৌরবময় সম্মান বয়ে নিয়ে এসেছে তাতে আমি গৌরবান্বিত। এটি মালদ্বীপের বিপক্ষে সাফ নারী ফুটসালে বাংলাদেশ দলের সবচেয়ে বড় জয়। এই জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ দলের সুদৃঢ় মনোবল ও ক্রীড়া নৈপুণ্য আরও একধাপ এগিয়ে গেল।

তিনি বলেন, অদূর ভবিষ্যতে তারা বাংলাদেশের মুখকে আরও উজ্জ্বল করতে সক্ষম হবে বলে আমি দৃঢ় আশাবাদ ব্যক্ত করছি। আমি সাফ নারী ফুটসালে বাংলাদেশ দলের সাথে সংশ্লিষ্ট কোচ, কর্মকর্তাসহ সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি এবং তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।

ছোট পর্দায় এশিয়ান গেমসের সঙ্গে থাকছে প্রীতি ফুটবল ম্যাচ

প্রমাণ করতে হবে, আমরা উচ্চপর্যায়ে খেলতে পারি: শমিত

মেসির শেষ ম্যাচের জন্য বিশেষ জার্সি

জয়শূন্য, গোলশূন্য ফুটবল দল

মিয়ানমারের সঙ্গে ড্র করে বিদায় নিল বাংলাদেশের মেয়েরা

মেসি গোল পেলেও জয়ের দেখা নেই মিয়ামির

মেসির শেষ ম্যাচ দেখতে মনুমেন্তালে থাকছেন ডি মারিয়া

বোর্নমাউথের মাঠে লিভারপুলের স্বস্তির জয়

গোলবন্যার ম্যাচে সান্ডারল্যান্ডকে হারিয়ে অপরাজিত সিটি

মেয়েদের টিকে থাকার শেষ লড়াই, প্রতিপক্ষ আজ মিয়ানমার