হোম > খেলা > ফুটবল

মেক্সিকোতে বিশ্বকাপ খেলতে চায় ইরান

স্পোর্টস ডেস্ক

ইরান ফুটবল বিশ্বকাপ খেলবে। তবে যুক্তরাষ্ট্রের মাটিতে নয়। তারা বৈশ্বিক আসরটি খেলতে চায় মেক্সিকোতে। এ নিয়ে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে আলোচনা শুরু করেছে ইরান ফুটবল ফেডারেশন। খবরটি নিশ্চিত করেছেন ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ।

মেক্সিকো ইরান দূতাবাসের এক্স হ্যান্ডলে মেহেদি তাজ স্পষ্ট করে বলেন, ‘ট্রাম্প যখন নিজেই স্বীকার করছেন যে, তিনি আমাদের জাতীয় দলের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না, তখন আমরা কোনোভাবেই আমেরিকা সফরে যাব না। আমরা ফিফার সঙ্গে আলোচনা করছি যেন ইরানের ম্যাচগুলো মেক্সিকোতে আয়োজন করা হয়।’ এ বিষয়ে অবশ্য ফিফা এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সাধারণ সম্পাদক উইন্ডসর পল জন জানান, ‘যতদূর আমরা জানি, ইরান খেলছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, তবে এই মুহূর্তে তারা বিশ্বকাপে অংশ নিচ্ছে।’ অবশ্য ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ ডোনিয়ামাল জানিয়ে রেখেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে গিয়ে ফুটবল খেলা সম্ভব নয়। তাই ইরান বিশ্বকাপে অংশ নেবে না বলেই সরকার সিদ্ধান্ত নিয়েছে।’

এর আগে গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, বিশ্বকাপে অংশ নিতে গেলে ইরান দলের ‘জীবন ও নিরাপত্তাঝুঁকির মধ্যে পড়তে পারে’।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে আয়োজন করতে ফুটবলের এই মহাযজ্ঞ। সূচি অনুযায়ী ইরানের গ্রুপ পর্বের দুটি ম্যাচ খেলার কথা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। আর বাকি ম্যাচটি হওয়ার কথা সিয়াটলে।

টিভির পর্দায় স্পেন ও বেলজিয়ামের বিশ্বকাপ ম্যাচসহ আরও যত খেলা

নদীতে ডুবে ফরাসি ফুটবলারের মৃত্যু

খেলাধুলার সঙ্গে লেখাপড়া-সংস্কৃতি চর্চাতেও পারদর্শী হতে হবে : প্রধানমন্ত্রী

৬৫ হাজারের বেশি স্কুলের অংশগ্রহণে শেষ হলো প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট : মাহদী আমিন

৬ গোলের ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড

এবারের বিশ্বকাপে পরাশক্তিদের চ্যালেঞ্জ জানাতে পারে যেসব দল

দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী ভিনিসিয়ুস

ভিনিসিয়াসের জাদুকরী গোলে বাঁচল ব্রাজিল, মরক্কো মার্ভেলাস!

ঐতিহ্যের সোনালি আলো আর স্বপ্নের মরু-হাওয়ার দ্বৈরথ

প্যারাগুয়েকে উড়িয়ে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের