হোম > খেলা > ফুটবল

অ্যাটলেটিকো-আর্সেনাল মহারণ আজ

চ্যাম্পিয়নস লিগ

স্পোর্টস ডেস্ক

অ্যাটলেটিকো মাদ্রিদ আর আর্সেনাল কেউ কারও চেয়ে কোনো অংশে কম নয়। মাঠের লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিতেও নারাজ। শক্তিশালী দুদল দৃঢ় মনোবল আর আত্মবিশ্বাস নিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হতে যাচ্ছে। বাংলাদেশ সময় আজ রাত ১টায় ম্যাচটি হবে অ্যাটলেটিকোর ঘরের মাঠ মেত্রোপলিতানো স্টেডিয়ামে।

তাদের লক্ষ্য এখন একটাই- ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাকর আসরের ফাইনালের টিকিট কাটা। হাই-ভোল্টেজ এই ম্যাচের আগে মানসিকভাবে বেশ এগিয়ে আর্সেনাল। ম্যানসিটিকে হটিয়ে সদ্যই ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে গানাররা। অন্যদিকে টানা চার ম্যাচ পর জয় খরা কাটিয়েছে স্বাগতিক স্প্যানিশ দল। লা লিগার ম্যাচে অ্যাথলেটিক বিলবাওকে ৩-২ গোলে হারিয়ে বহুল কাঙ্ক্ষিত জয়ের দেখা পেয়েছে কোচ ডিয়েগো সিমিওনের শিষ্যরা।

স্প্যানিশ লিগে অ্যাটলেটিকোর শিরোপা জয়ের লড়াই শেষ। কিন্তু চ্যাম্পিয়নস লিগে ট্রফি জয়ের সম্ভাবনা এখনো জিইয়ে রেখেছে স্পেনের জায়ান্ট ক্লাবটি। ইউরোপিয়ান ফুটবল টুর্নামেন্টে এক অপ্রতিরোধ্য দল তারা। সেমিফাইনালে পৌঁছে নিজেদের সেই শক্তি-মত্তার জানান দিয়েছে অ্যাটলেটিকো। চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত তারা ৩৪টি গোলের সন্ধান পেয়ে গেছে। শেষ ষোলোতে সিমিওনের শিষ্যরা শুধু টটেনহ্যাম হটস্পার বিপক্ষে করেছে আটটি গোল। যদিও প্রিমিয়ার লিগের এই দলের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলার অভিজ্ঞতা রয়েছে।

তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে অবশ্য আর্সেনাল। সেই দারুণ সুখস্মৃতিটা এখনো তরতাজা। এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগের লিগপর্বে এমিরেটসে অ্যাটলেটিকোকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে আর্সেনাল। তবে ঘরোয়া ফুটবলে আর্সেনাল প্রচণ্ড চাপের মধ্য দিয়ে খেলে যাচ্ছে। ছন্দটা ধরে রাখাটা তাদের জন্য এখন খুবই জরুরি। প্রিমিয়ার লিগে তারা ম্যানচেস্টার সিটির সঙ্গে টিকে রয়েছে শিরোপা জয়ের দৌড়ে। যেখানে সিটি রয়েছে ঠিক আর্সেনালের পেছনেই। মাত্র একটি হার পুরো মৌসুমে তাদের সব অর্জন চুরমার করে ফেলতে পারে।

চ্যাম্পিয়নস লিগে কোচ মিকেল আর্তেতার শিষ্যরা রয়েছে দুর্দান্ত ফর্মে। ১০টি জয় ও ২টি ড্র নিয়ে এখনো তারা অজেয়। ইউরোপিয়ান এই এলিট ক্লাব টুর্নামেন্টে তাদের সবশেষ ২২টি ম্যাচের মধ্যে ১৭টিতেই জয়ের দেখা পেয়েছে আর্সেনাল। তবে লা লিগার ক্লাবগুলোর বিপক্ষে সবশেষ ৭টি ম্যাচের সবকটিতেই জিতেছে গানাররা। এই পরিসংখ্যানগুলো অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য একধরনের সতর্কবার্তাও।

আর্সেনাল ম্যাচে অ্যাটলেটিকো বেশ কয়েকজন ফুটবলারকে পাবে না। পাবলো বারিওস হ্যামস্ট্রিং ও হোসে হিমেনেজ পেশিতে টানজনিত চোটে ভুগছেন। এছাড়া অ্যাডেমোলা লুকম্যান ও ডেভিড হ্যাঙ্কোর খেলার সম্ভাবনা কম। অন্যদিকে স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ শতভাগ ফিট না হলেও তার শুরুর একাদশে থাকার সম্ভাবনা এখনো রয়েছে।

ইংলিশ ক্লাবটির মিকেল মেরিনো ও জুরিয়েন টিম্বার এখনো চোট কাটিয়ে উঠতে পারেননি। রিকার্ডো ক্যালাফিওরি, কাই হ্যাভার্টজ, এবেরেচি এজে ও মার্টিন জুবিনেন্দির খেলার সম্ভাবনা কমে গেছে অনেকটা। আর্সেনালের টার্গেট প্রতিপক্ষের মাঠে জয় ছিনিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে এক পা দিয়ে রাখা। তবে এই কাজটা মোটেই সহজ হবে না তাদের জন্য। কেননা, স্পেনের মাটিতে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে আর্সেনালকে। অন্যদিকে স্বাগতিক দল ইংল্যান্ড সফরে ফিরতি লেগের ম্যাচের জন্য প্রস্তুতি হিসেবে চায় জয়ের দেখা।

যৌন নিপীড়নের অভিযোগে বিশ্বকাপ প্যানেল থেকে রেফারিকে সরাল ফিফা

৯ গোলের মহারণে বায়ার্নকে হারাল পিএসজি

হামজা চৌধুরীকে নিয়ে তৈরি প্রশ্নপত্রে পরীক্ষা দিল এসএসসি পরীক্ষার্থীরা

পিডব্লিউডির কাছে হেরে ছিটকে গেল আবাহনী

পিএসজি-বায়ার্ন মহারণ আজ

প্রথমবার পেশাদার ফুটবল লিগে সিটি ক্লাব

এনজোর গোলে লিডসকে হারিয়ে এফএ কাপের ফাইনালে চেলসি

সাফ-বিদেশি কোটায় ৪ জনকে খেলানোর দাবি ফুটবলারদের

লিভারপুল অধ্যায় শেষ সালাহর!

অনূর্ধ্ব-১৫ ফুটবলারদের নিয়ে ‘বিএফএফ ন্যাশনাল ট্রায়াল’ শুরু কাল