হোম > খেলা > ফুটবল

রিয়ালকে টপকে শীর্ষে বার্সেলোনা, শেষ মুহূর্তে নাটকীয় জয় লিভারপুলর

স্পোর্টস রিপোর্টার

লা লিগা ২০২৫/২৬ মৌসুমে দাপুটে পারফরম্যান্সে আবারও শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা। লেভান্তেকে ৩–০ গোলে হারিয়ে তারা টপকে গেছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে। শুরু থেকেই ম্যাচে আধিপত্য দেখায় কাতালানরা। ৪র্থ মিনিটেই দলকে এগিয়ে দেন তরুণ মিডফিল্ডার মার্ক বার্নাল। তার নিখুঁত ফিনিশিংয়ে অচলাবস্থা ভাঙার পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় বার্সা।

৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফ্রেঙ্কি ডি জং। এরপর দ্বিতীয়ার্ধে লেভান্তে আক্রমণে উঠলেও বার্সার সংগঠিত রক্ষণভাগ তাদের কোনো বড় সুযোগ তৈরি করতে দেয়নি। ম্যাচের ৮১তম মিনিটে ফারমিন লোপেজ গোল করে জয়ের সিলমোহর দেন। তিন পয়েন্ট নিয়ে এক পয়েন্ট ব্যবধানে লিগ টেবিলের শীর্ষে উঠে আসে বার্সেলোনা, যা শিরোপা লড়াইয়ে তাদের অবস্থান আরও শক্ত করেছে।

অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে কঠিন ম্যাচে নাটকীয় জয় পেয়েছে লিভারপুল। নটিংহ্যাম ফরেস্টর মাঠে শুরু থেকেই চাপে ছিল অল রেডরা। স্বাগতিকরা একের পর এক আক্রমণে লিভারপুলকে বিপদে ফেললেও গোলরক্ষকের দৃঢ়তায় রক্ষা পায় তারা। দ্বিতীয়ার্ধে কিছুটা ছন্দে ফিরলেও আক্রমণে ধার ছিল না লিভারপুলের।

ম্যাচের শেষ মুহূর্তে নাটকীয়ভাবে গোল পায় লিভারপুল। হেড থেকে ফিরতি বলে সুযোগ তৈরি হলে শেষ পর্যন্ত কাছ থেকে জালে বল পাঠান অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তার গোলেই ১–০ ব্যবধানে জয় নিশ্চিত হয়। এই গুরুত্বপূর্ণ জয়ে ২৭ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এসেছে লিভারপুল, যা তাদের শীর্ষ চারে ওঠার লড়াইয়ে নতুন গতি যোগ করেছে। জয় পেয়েছে আর্সেনালও। তারা ৪-১ গোলে হারিয়েছে টটেনহ্যামকে। শীর্ষেই আছে মিকেল আর্তেতার দল।

জাহাজ রিসাইক্লিং ট্র্যাজেডি: দায় কার

শিল্পকলায় পালিত হলো বিশেষ আয়োজন ‘বেণুকা’

উন্নয়ন শুধু ইট-পাথরের অট্টালিকা নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়: ডেপুটি স্পিকার

ফ্যাসিবাদী কর্মকর্তা-কর্মচারীদের তালিকা তৈরির উদ্যোগ সংসদের

খুলনা বিভাগে ১২ গডফাদারের নেটওয়ার্কে ২২৫ কারবারি

মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে যোগ দেওয়ার আমন্ত্রণ

লিড নিউজ: কর্মসংস্থান ধরে রাখাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে

মধ্যপ্রাচ্যে কম খরচে ইন্টারসেপ্টর তৈরি করছে যুক্তরাষ্ট্র

উজানের ঢলে বাঁধ ভেঙে হবিগঞ্জের ২০ গ্রাম প্লাবিত

সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়া যুবকের লাশ মিলল নির্জন সড়কে