হোম > খেলা > ফুটবল

পিএফএ বর্ষসেরা ব্রুনো ফার্নান্দেজ ও খাদিজা শ

ইউনাইটেড ও সিটির জয়জয়কার

স্পোর্টস ডেস্ক

ম্যানচেস্টারের দুই ক্লাব—ইউনাইটেড ও সিটির ফুটবলারদের দাপট দেখালেন ইংল্যান্ডের পেশাদার ফুটবলার অ্যাসোসিয়েশনের বর্ষসেরার পুরস্কার জয়ের লড়াইয়ে। ২০২৫-২৬ মৌসুমের দুর্দান্ত পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এই মর্যাদাপূর্ণ ট্রফি জিতে নিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ এবং ম্যানচেস্টার সিটির জ্যামাইকান ফরোয়ার্ড খাদিজা 'বানি' শ।

প্রিমিয়ার লিগে টানা ব্যর্থতার মধ্য দিয়ে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডকে একাই টেনে তুলেছেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। পুরো মৌসুমে সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে ৩৭ ম্যাচে ৯টি গোল করার সঙ্গে সতীর্থদের ২২টি গোলে অ্যাসিস্ট করেছেন। বিশেষ করে প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ ২১টি অ্যাসিস্ট করার নতুন রেকর্ড গড়ে পেছনে ফেলেছেন থিয়েরি অঁরি ও কেভিন ডি ব্রুইনাকে। তার এই কীর্তিতেই মৌসুম শেষে লিগে তৃতীয় স্থান অর্জন করে চ্যাম্পিয়নস লিগে খেলার টিকিট পায় ইউনাইটেড।

এই পুরস্কারের মাধ্যমে ২০১০ সালে ওয়েইন রুনির পর ইউনাইটেডের প্রথম খেলোয়াড় হিসেবে পিএফএ বর্ষসেরা হলেন তিনি। একই সঙ্গে ২০০৭ ও ২০০৮ সালে ট্রফি জেতা ক্রিশ্চিয়ানো রোনালদোর পর দ্বিতীয় পর্তুগিজ হিসেবে এই গৌরব অর্জন করেন ফার্নান্দেজ।

মেয়েদের বিভাগে ম্যানচেস্টার সিটিকে লিগ ট্রফি জেতানো খাদিজা শ শেষ তিন মৌসুমের মধ্যে দ্বিতীয়বারের মতো পিএফএ বর্ষসেরার ট্রফি হাতে তুলেছেন। উইমেন্স সুপার লিগে সর্বোচ্চ ২১ গোল করে টানা তৃতীয়বারের মতো গোল্ডেন বুটও জয় করলেন।

বছরের সেরা উদীয়মান ফুটবলারের (পুরুষ) খেতাব জিতেছেন ম্যানচেস্টার সিটির তরুণ ডিফেন্ডার নিকো ও'রাইলি, যিনি লিগে ৮টি গোলে অবদানের সঙ্গে ৩৪ ম্যাচে ৯টি ক্লিন শিট রাখেন। নারী বিভাগে এই পুরস্কার ধরে রেখেছেন আর্সেনালের ফরোয়ার্ড অলিভিয়া স্মিথ।

বর্ষসেরা একাদশে সদ্য প্রিমিয়ার লিগ জয়ী আর্সেনালের খেলোয়াড়দের প্রাধান্য দেখা গেছে। ১১ জনের দলে জায়গা পেয়েছেন আর্সেনালের ৫ জন, সিটির ৪ জন এবং ইউনাইটেড ও ব্রেন্টফোর্ডের ১ জন করে।

বর্ষসেরা একাদশ

গোলরক্ষক: দাভিদ রায়া (আর্সেনাল)।

ডিফেন্ডার: গ্যাব্রিয়েল মাগালায়েস, উইলিয়াম সালিবা, জুরিয়েন টিম্বার (আর্সেনাল), নিকো ও'রাইলি (ম্যানচেস্টার সিটি)।

মিডফিল্ডার: ডেক্লান রাইস (আর্সেনাল), ব্রুনো ফার্নান্দেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), রায়ান শেরকি (ম্যানচেস্টার সিটি)।

ফরোয়ার্ড: আর্লিং হলান্ড, আন্তোনিও সেমেনিও (ম্যানচেস্টার সিটি), ইগর থিয়াগো (ব্রেন্টফোর্ড)।

স্টার্কের দখলে টেস্ট বোলিংয়ের শীর্ষস্থান

বিদ্যালয় রক্ষা করুন, না হলে আমরা আর পড়ালেখা করতে পারব না’

নেপালে ১০৫ ভারতীয় নিখোঁজ

চৌগাছায় অবৈধভাবে মজুত করা ১৩ হাজার কেজি সার জব্দ

নাগরিক ও মানবিক দায়িত্ববোধ থেকেই শহর পরিচ্ছন্নতায় মাঠে নেমেছি: সেলিম উদ্দিন

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির ৯ জনের লাশ আসছে বৃহস্পতিবার

ছয় মাসে চট্টগ্রামে বন্ধ ৫০ কারখানা, কারণ কী

দিনাজপুর জেলা কারাগারে সাজার শেষ দিনে কয়েদির মৃত্যু

ইরান যুদ্ধের ধাক্কায় দুবাই বিমানবন্দরে যাত্রী কমেছে ৩১ শতাংশ

সন্তানদের কোরআন শিক্ষা দেওয়ার পাশাপাশি মহানবী (স.)-এর আদর্শে গড়ে তুলতে হবে