হোম > খেলা > ফুটবল

এমবাপ্পের নেতৃত্বে ফ্রান্সের প্রীতি ম্যাচের দলে ফিরেছেন দেম্বেলে

স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ফিফার মার্চ উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স। রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের পর আরেক লাতিন দেশ কলম্বিয়ার বিপক্ষে খেলবে ফরাসিরা। সেলক্ষ্যে কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে শক্তিশালী দল ঘোষণা করেছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম।

সম্প্রতি পিএসজির হয়ে খেলতে নেমে অ্যাঙ্কলে চোটে পেয়েছেন তরুণ স্ট্রাইকার ব্র্যাডলি বারকোলা। ফলে ফ্রান্সের দলে তার জায়গা হয়নি। তবে বৈশ্বিক টুর্নামেন্টকে সামনে রেখে র‌্যান্ডাল কোলো মুয়ানিকে ডেকেছেন কোচ, একইসঙ্গে ম্যাগনেস আকলিউচেও ডাক পেয়েছেন দলে। দেশম জানিয়েছেন, আগামী ১৩ মে ঘোষণা করবেন ফ্রান্সের বিশ্বকাপ দল। তার আগে ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের বোস্টনে ব্রাজিল ও ২৯ মার্চ ওয়াশিংটনে কলম্বিয়ার বিপক্ষে লড়বে এমবাপ্পের দল।

ফ্রান্সের দলে ফিরেছেন তারকা ফুটবলার উসমান দেম্বেলে। ইনজুরির জন্য ব্যালন ডি’অরজয়ী এই পিএসজি ফরোয়ার্ড দেশের জার্সিতে গত বছরের শেষ পাঁচটি মাচ খেলতে পারেননি। গত নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে আজারবাইজানের বিপক্ষে খেলেননি এমবাপ্পেও। আসন্ন প্রীতি ম্যাচের স্কোয়াডে ফিরেছেন তিনি। ফলে রিয়াল মাদ্রিদ সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়রের প্রতিদ্বন্দ্বী হিসেবে ব্রাজিল ম্যাচে দেখা যাবে তাকে।

বারকোলা বাদ পড়ায় মূলত সুযোগ পেয়েছেন কোলো মুয়ানি। স্কোয়াডে স্থান পেয়েছেন মার্কাস থুরামও। দেশমের স্কোয়াডে অন্যতম চমক গোলরক্ষক লুকাস শ্যাভালিয়র।

প্রীতি ম্যাচে ফ্রান্সের দল

গোলরক্ষক : লুকাস শ্যাভালিয়র, মাইক মাইগনান ও ব্রাইস সাম্বা।

রক্ষণভাগ: লুকাস দিনিয়ে, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, পিয়েরে কালুলু, ইব্রাহিমা কোনাতে, উইলিয়াম সালিবা ও দায়োত উপামেকানো।

মাঝমাঠ: এদুয়ার্দো কামাভিঙ্গা, এনগোলো কান্তে, মানু কোনে, আদ্রিয়েন র‌্যাবিওট, অঁরেলিয়ে শুয়ামেনি, ওয়ারেন জাইরে-এমেরি।

আক্রমণভাগ: ম্যাগনেস আকলিউচে, রায়ান চেরকি, উসমান দেম্বেলে, দেজিরে দুয়ে, হুগো একিতিকে, র‌্যান্ডাল কোলো মুয়ানি, কিলিয়ান এমবাপে, মাইকেল ওলিসে ও মার্কাস থুরাম।

ভিয়েতনাম সফরের দল ঘোষণা, ফিরলেন বিশ্বনাথ

বার্সেলোনায় হবে মিশর-স্পেন ম্যাচ

বিশ্বকাপ নয়, যুক্তরাষ্ট্রকে বয়কট করবে ইরান

নিষিদ্ধ না করে ইসরাইলকে শুধু জরিমানা করল ফিফা

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি

কেইন ম্যাজিকে আটালান্টাকে গোল বন্যায় ভাসাল বায়ার্ন

সালাহর গোলের ফিফটি, শেষ আটে লিভারপুল

৯০০ গোলের মাইলফলকে মেসি, ড্র করে বিদায় নিল মিয়ামি

নিউক্যাসলের জালে ৭ গোল, কোয়ার্টার ফাইনালে বার্সা

নারী এশিয়ান কাপ অস্ট্রেলিয়া-জাপান ফাইনাল