হোম > খেলা > ফুটবল

সাফে বাংলাদেশ-ভারত শিরোপার লড়াই আজ

অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল

স্পোর্টস রিপোর্টার

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ পরস্পরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। নেপালের পোখারার স্টেডিয়ামে দুদলের শিরোপা নির্ধারণী ম্যাচটি বাংলাদেশ সময় বেলা ৩টা ৪৫ মিনিটে শুরু হবে। টুর্নামেন্টের প্রথম পর্বে ভারতকে ২-০ হারিয়েছিল বাংলাদেশ। তাই ফাইনালে বাড়তি আত্মবিশ্বাসী নিয়ে মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা।

চলমান টুর্নামেন্টে প্রথম পর্বে তিন ম্যাচ খেলে প্রতিটিতেই জিতেছে বাংলাদেশ। ভারতকে হারানোর পাশাপাশি ভুটানকে ১২-০ ও নেপালকে ৪-০ হারায় লাল-সবুজের জার্সিধারীরা। এবার ফাইনালও জয়ে রাঙানোর অপেক্ষায় তারা। সাফ বয়সভিত্তিক নারী ফুটবলে ভারতের তুলনায় সাফল্যের পাল্লা ভারী বাংলাদেশ। সর্বশেষ ২০২৪ সালের এই বয়সভিত্তিক টুর্নামেন্টে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ ও ভারত।

তবে এবার ভারতকে হারিয়ে এককভাবে শিরোপা জিতে দেশে ফিরতে চান বাংলাদেশের মেয়েরা। ভারতের বিপক্ষে ভালো খেলার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের কোচ পিটার বাটলার। বাফুফের পাঠানো ভিডিও বার্তায় এই ইংলিশ কোচ বলেছেন, ‘তারা (ভারত) কীভাবে খেলে, সেটির একটা পরিষ্কার ধারণা পেয়েছি। তাদের বেশ কিছু ভালো খেলোয়াড় রয়েছে। তবে আমরা যে ম্যাচে সেরাটা খেলতে নামবো, তাতে কোনো সন্দেহ নেই। আমরা প্রস্তুত তাদের বিপক্ষে আবার খেলবে এবং তাদের হারাতে।’

ভারতের বিপক্ষে আগের ম্যাচে কী হয়েছে, সেটি ভুলে গিয়ে ফাইনালে নতুন ভাবনা নিয়েই খেলতে নামবে বাংলাদেশ দল। কোচ বাটলার বলেন, ‘আমরা ম্যাচটি ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে নামবো। আমরা অতি আত্মবিশ্বাসী নই। অনুশীলন হয়েছে। অনেক ভিডিও বিশ্লেষণ করেছি আমরা।’ বাটলার মনে করেন, ফাইনাল ম্যাচের পরই বুঝতে পারবেন আসলে কোনো কারা ভালো খেলোয়াড়। এশিয়ান কাপের জন্য কোন কোন খেলোয়াড় প্রস্তুত আছেন। এদিকে, নেপালের বাজে মাঠ খেলার জন্য উপযুক্ত নয় বলে মনে করেন বাটলার। তিনি জানান, মাঠ ভালো না থাকায় মনের মতো অনুশীলন করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। নেপালের মাঠ নিয়ে অন্য দেশগুলো অভিযোগ জানিয়েছে।

ছোট পর্দায় আজ রাতে নেশনস লিগের যত ম্যাচ

আবাহনীর বড় জয়, ফর্টিসের ড্র

রোনালদো-জেসুস বিরোধ মেটাতে পর্তুগাল সরকারের হস্তক্ষেপ

মেসির মুকুটে ‘ডক্টরেট ডিগ্রি’

ক্লপের প্রথম জয়, নেদারল্যান্ডসের এক পয়েন্ট আর নরওয়ের হার

ডেনমার্কের জালে রোনালদোবিহীন পর্তুগালের গোলবন্যা

স্বর্ণের স্বপ্ন ঠেকল এসে তামায়!

ছোট পর্দায় এশিয়ান গেমসের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের উন্মাদনা

ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হারল বাংলাদেশ

মেসির পছন্দেই আর্জেন্টিনার অধিনায়ক রোমেরো