হোম > খেলা > ফুটবল

নেইমারের চোখে সময়ের সেরা ইয়ামাল

স্পোর্টস ডেস্ক

ব্যালন ডি’অরের আলোচনায় কে এগিয়ে, তা নিয়ে ফুটবলবিশ্বে চলছে নানা হিসাব-নিকাশ। সেই বিতর্কে নিজের পছন্দের খেলোয়াড়ের নাম জানিয়ে দিলেন নেইমার। ব্রাজিলিয়ান তারকার চোখে, বার্সেলোনার স্প্যানিশ তরুণ লামিন ইয়ামালই এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে ইয়ামালের প্রশংসা করে তাঁকে ‘বিশ্বসেরা খেলোয়াড়’ হিসেবে উল্লেখ করেছেন নেইমার। নিজের ও ইয়ামালের পারফরম্যান্সের তুলনামূলক একটি গ্রাফিকও শেয়ার করেছেন সান্তোসের এই ফরোয়ার্ড।

গ্রাফিকটিতে পাশাপাশি তুলে ধরা হয়েছে ২০১৭-১৮ মৌসুমে নেইমারের পিএসজির হয়ে পারফরম্যান্স এবং বার্সেলোনার হয়ে ইয়ামালের চলতি মৌসুমের শুরুটা। নেইমার সেই মৌসুমে ২৭ ম্যাচে করেছিলেন ২৫ গোল, সঙ্গে ছিল ১৬টি অ্যাসিস্ট। অন্যদিকে চলতি মৌসুমের প্রথম ১০ ম্যাচে ইয়ামালের গোল ৮টি, অ্যাসিস্ট ৯টি।

দুই প্রজন্মের দুই তারকার পরিসংখ্যানের এই তুলনায় নিজের রায়টা স্পষ্ট করে দিয়েছেন নেইমার। তাঁর সমর্থন ইয়ামালের আত্মবিশ্বাস বাড়াতে পারে, বিশেষ করে ব্যালন ডি’অরের মতো ব্যক্তিগত স্বীকৃতির আলোচনায়।

নেইমার ও ইয়ামালের সম্পর্কও বেশ ঘনিষ্ঠ। ২০২৫ সালে ব্রাজিলে একসঙ্গে ছুটি কাটানোর পর তাঁদের বন্ধুত্ব আরও গভীর হয়। এবার সেই সম্পর্কের উষ্ণতা প্রকাশ পেল ইয়ামালকে বিশ্বের সেরা খেলোয়াড় আখ্যা দেওয়ার মধ্য দিয়ে।

মেসিবিহীন নতুন অধ্যায়ে উরুগুয়ে-কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসির নামে নতুন ফুল!

স্পেনে সম্মাননা পাচ্ছেন মেসি, ইন্টার মিয়ামির ম্যাচে অনিশ্চয়তা

আপিল করেও লাভ হলো না, চার ম্যাচই বাইরে ভিনিসিয়ুস

দিয়াবাতে ও রবসনের গোলে জয়ের ছন্দে মোহামেডান ও কিংস

ক্ষমা চেয়েও জরিমানা এড়াতে পারলেন না লিসান্দ্রো

‘পেলের সামনে মেসিও নগণ্য’

লাজি সেল্টিক ফিলিস্তিনের স্বপ্ন ও সংহতির প্রতীক

ভিনির নিষেধাজ্ঞা নিয়ে ক্ষুব্ধ মরিনিও

মিলান ডার্বিসহ সাত ম্যাচে নেই লাউতারো