হোম > খেলা > ফুটবল

মেসিকে নিয়ে কাটল দুশ্চিন্তা, স্বস্তির খবর দিলো মায়ামি

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ শুরুর ঠিক আগে লিওনেল মেসির চোট নিয়ে যে আতঙ্ক তৈরি হয়েছিল, সেটি আপাতত অনেকটাই কেটে গেছে। ইন্টার মায়ামির মেডিকেল পরীক্ষায় গুরুতর কোনো ইনজুরি ধরা পড়েনি বলে জানিয়েছে ক্লাবটি। ফলে শিরোপা ধরে রাখার মিশনের আগে স্বস্তির নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা শিবির।

ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে মেজর লিগ সকারের ম্যাচে ৬-৪ গোলের রোমাঞ্চকর জয়ের মধ্যেই চোট পান মেসি। ম্যাচের ৭৩তম মিনিটে বাঁ ঊরু চেপে ধরে মাঠ ছাড়েন তিনি। এরপর সরাসরি লকার রুমে চলে যাওয়ায় উদ্বেগ ছড়িয়ে পড়ে সমর্থকদের মধ্যে।

তবে সোমবার ইন্টার মায়ামি নিশ্চিত করেছে, মেসির হ্যামস্ট্রিংয়ে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, তার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে অতিরিক্ত চাপ ও পেশির ক্লান্তিজনিত সমস্যা দেখা গেছে।

যদিও ঠিক কবে মাঠে ফিরবেন, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানায়নি মায়ামি। ক্লাবটি বলেছে, মেসির পুনরুদ্ধারের অগ্রগতির ওপরই নির্ভর করবে তার ফেরার সময়সূচি।

এদিকে ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও সামাজিক যোগাযোগমাধ্যমে স্বস্তির খবর দিয়েছেন। তার দাবি, পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে—মেসি কোনো গুরুতর চোটে পড়েননি, কেবল সাময়িক অস্বস্তিতে ভুগছেন।

আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। পাঁচ দিন পর আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা রক্ষার অভিযান শুরু করবে আর্জেন্টিনা। তার আগেই স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে লিওনেল স্কালোনির দলের।

অসুস্থতা জয় করে বিশ্বকাপ দলে কলম্বিয়ার পোস্টারবয় হামেস

আকাশী উৎসব থেকে অশ্রুভেজা বিদায় গার্দিওলার

মিলান-জুভেন্টাসকে কাঁদিয়ে ইতিহাস গড়ল কোমো

স্পেনের বিশ্বকাপ দল ঘোষণা, নেই রিয়ালের কোনো ফুটবলার

অ্যানফিল্ডে অশ্রুসিক্ত সালাহ, বিদায়ের রাতে আবেগে ভাসলেন মিশরীয় রাজপুত্র

সান মারিনো ম্যাচের জন্য বাংলাদেশের ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা

এবার শিরোপা ধরে রাখতে পারবে কি মেসির আর্জেন্টিনা

১০ গোলের থ্রিলারে জিতেও মেসির চোটে উধাও মিয়ামির হাসি

হ্যাটট্রিক শিরোপা জয়ের চ্যালেঞ্জ বাংলাদেশের

বিশ্বমঞ্চে আর্জেন্টাইন কোচদের রাজত্ব