হোম > খেলা > ফুটবল

ফিফার শাস্তির বিরুদ্ধে আপিল, ক্রীড়া আদালতে যাবে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের ফাইনাল ঘিরে সংঘর্ষ এবং টুর্নামেন্ট চলাকালে বিভিন্ন শৃঙ্খলাভঙ্গের ঘটনায় ফিফার দেওয়া শাস্তি মেনে নিচ্ছে না আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। খেলোয়াড় ও ফেডারেশনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা ও জরিমানার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আপিল করার প্রস্তুতি নিচ্ছে তারা। প্রয়োজন হলে শেষ ধাপে স্পোর্টস আরবিট্রেশন কোর্টে যাওয়ার পথও খোলা রাখছে এএফএ।

শুক্রবার বিশ্বকাপের বিভিন্ন ঘটনায় চলমান তদন্তের রায় প্রকাশ করে ফিফার ডিসিপ্লিনারি কমিশন। ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের খেলোয়াড়দের সংঘর্ষের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়সহ কোচিং স্টাফের এক সদস্যকে মোট ২২ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এর মধ্যে লিয়ান্দ্রো পারেদেসকে ১০ ম্যাচ এবং নাহুয়েল মোলিনাকে ৭ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। থিয়াগো আলমাদা পেয়েছেন ২ ম্যাচের নিষেধাজ্ঞা। কোচ লিওনেল স্কালোনির স্টাফ দলের সদস্য রবার্তো আয়ালাকে নিষিদ্ধ করা হয়েছে ৩ ম্যাচ। একই ঘটনায় স্পেনের গাভিকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা।

নিষেধাজ্ঞার পাশাপাশি বড় অঙ্কের জরিমানাও করা হয়েছে। পারেদেস ও মোলিনাকে ৯০ হাজার মার্কিন ডলার করে জরিমানা দিতে হবে। বাকি তিনজনের প্রত্যেককে ৩০ হাজার ডলার করে জরিমানা করা হয়েছে।

তবে ফিফার তদন্ত শুধু ফাইনালের পরের সংঘর্ষেই সীমাবদ্ধ ছিল না। বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে বৈষম্যমূলক স্লোগান ও অঙ্গভঙ্গি, ম্যাচ শুরুতে বিলম্ব, নিরাপত্তা প্রটোকল ভঙ্গ, মাঠে বস্তু নিক্ষেপ এবং অনুপযুক্ত বার্তা প্রদর্শনের মতো অভিযোগও তদন্ত করা হয়।

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে জয়ের পর ‘মালভিনাস আর্জেন্টাইনস’ ব্যানার প্রদর্শনসহ বিভিন্ন আচরণবিধি লঙ্ঘনের কারণে এএফএকে প্রায় আড়াই লাখ ইউরো জরিমানা করা হয়েছে। পাশাপাশি আর্জেন্টিনার পরবর্তী দুটি হোম ম্যাচে স্টেডিয়ামের সর্বোচ্চ ধারণক্ষমতার ৫০ শতাংশ দর্শক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জরিমানার ১ লাখ মার্কিন ডলার বৈষম্যবিরোধী একটি কর্মসূচিতে ব্যয় করতে হবে।

ফিফার রায়ের পর নিজেদের অবস্থান জানিয়ে এএফএ বলেছে, সংগঠন ও খেলোয়াড়দের অধিকার রক্ষায় তারা প্রাপ্ত নোটিশগুলোর ভিত্তিতে সিদ্ধান্তগুলোর কারণ ও বিস্তারিত ব্যাখ্যা চাইবে। এরপর বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার আপিল কমিটিতে আনুষ্ঠানিক আপিল করার প্রস্তুতি নেওয়া হবে।

মালয়েশিয়ার শ্রমবাজারে ২৫ এজেন্সির তালিকা নিয়ে এনসিপির উদ্বেগ

ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, দুই বছরের কারাদণ্ড

স্টার্ক-শরিফুলে এলোমেলো পরিসংখ্যানের পাতা

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল যুক্তরাষ্ট্র

প্রত্যেক মা শিক্ষিত হলে পুরো জাতি শিক্ষিত হয়ে যাবে: এটিএম আজহারুল

দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ কারবারি গ্রেপ্তার

স্থানীয় নির্বাচন সামনে রেখে জামায়াতের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ

শিবচরে গৃহবধূ ও শিশুহত্যার বিচার দাবিতে মানববন্ধন

মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ১০ জন আটক

সব সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মানুষকে ইসলামের দাওয়াত দিতে হবে