হোম > খেলা > ফুটবল

এবার বাংলাদেশের সামনে শ্রীলংকা চ্যালেঞ্জ

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬

স্পোর্টস রিপোর্টার

ঘরের মাঠে চলমান সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে অনুমিত জয়েই শুরুটা করল বাংলাদেশ। আগামী ১১ নভেম্বর গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিকরা। এই ম্যাচে যে বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, সেটি আর বলার অপেক্ষা রাখে না। কেননা বর্তমান শ্রীলঙ্কা দলটি প্রবাসী খেলোয়াড় নির্ভর। জার্মানি, অস্ট্রেলিয়াসহ ইউরোপের বিভিন্ন লিগে খেলা ফুটবলার শ্রীলঙ্কা দলের প্রতিনিধিত্ব করছে। তাদের খেলোয়াড়দের শারীরিক উচ্চতা, ক্ষিপ্রগতি ও হাই প্রেসিং ফুটবল দক্ষিণ এশিয়ানদের চেয়ে আলাদা করে রাখছে। পুরো ৯০ মিনিট একই গতিতে খেলার সক্ষমতা রয়েছে তাদের। এছাড়া শ্রীলঙ্কা দলের কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার বাংলাদেশের লিগে খেলে থাকেন। তাদের মূল শক্তির জায়গায় আক্রমণভাগ। ইউরোপ লিগ খেলে আসার লঙ্কান ফরোয়ার্ডরা পাওয়ার ফুটবল খেলছেন। তারা বাংলাদেশের রক্ষণের ভালো পরীক্ষা নিতে পারেন। তাদের মাঝ মাঠও শক্তিশালী। এছাড়া প্রায় পাঁচ বছরের ব্যবধানে শ্রীলঙ্কার বিপক্ষে এই প্রথম কোনো ফুটবল ম্যাচ খেলবে বাংলাদেশ। দীর্ঘদিনের ব্যবধানে শ্রীলঙ্কা দলটি পুরোপুরি বদলে গেছে। সব মিলে বদলে যাওয়া শ্রীলঙ্কা দলটি বাংলাদেশকে বড় চ্যালেঞ্জ ছুড়ে দেবে। ফলে জয় পাওয়াটা অতটা সহজ হবে না।

ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে জিতলেও কোচ থমাস ডুলির দলের আক্রমণভাগের দুর্বলতা ফুটে উঠেছে। আক্রমণভাগে ‘নাম্বার নাইন’ এর সংকট দীর্ঘদিনের। সেখানে খেলার কথা ছিল যুক্তরাষ্ট্র প্রবাসী রোনান সুলিভানের। কিন্তু ইনজুরির কারণে তাকে দলে পাওয়া যায়নি। তবে আলোচনায় ছিলেন আরেক প্রবাসী মাহে খান। কিন্তু ইংল্যান্ড এই প্রবাসীকে চূড়ান্ত দলেই রাখেননি কোচ ডুলি। ফলে ভুটান ম্যাচে আক্রমণভাগে ডিফেন্ডার বিশ্বনাথকে খেলালেন কোচ। স্ট্রাইকারের ভূমিকায় নিজের সর্বোচ্চটা উজাড় করে দিলেও গোল পাননি বিশ্বনাথ। দীর্ঘদিন পর দলে ফেরা ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম বদলি হিসেবে নেমে গোল করে করেছেন। আক্রমণভাগের মূল খেলোয়াড় রেখে অন্যকে পজিশন বদলে খেলানোয় কোচ ডুলিকে কাঠগড়ায় তুলছেন অনেকে। শ্রীলঙ্কা ম্যাচের আগে ভুটান ম্যাচের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন উঠছে।

এদিকে শ্রীলঙ্কা ম্যাচে দেওয়ান হামজা চৌধুরী ও ওয়াহেদ আলী ফারহান বাংলাদেশ দলে যোগ দেওয়ার কথা রয়েছে। তারা যোগ দিলে দলের শক্তি বাড়লেও শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের ছন্দ ধরে রাখাটা কতটা চ্যালেঞ্জের হবে, সেটি মাঠের লড়াইয়ে দেখা যাবে।

ছোট পর্দায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের টেস্টের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের উন্মাদনা

৫৫ সেঞ্চুরির ওপরে সেই ৪৩ রান

হামজার অপেক্ষায় ইব্রাহিমরা

রোনালদোকে শ্রদ্ধা-ভালোবাসায় ভাসালেন সতীর্থরা

এসি মিলানের হার, জিতল লেভারকুসেন ও জুভেন্টাস

দলের পারফরম্যান্সে খুশি কোচ ডুলি

হাসানের ৬ উইকেট, ৩৫৬ রানে অলআউট উইন্ডিজ

বাংলাদেশের নিরাপত্তায় সন্তুষ্ট ভারত

ছোট পর্দায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা

জয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের