হোম > খেলা > ফুটবল

ভারতকে হারাতে চায় বাংলাদেশ

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই

স্পোর্টস রিপোর্টার

উজবেকিস্তানে চলমান এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই পর্ব চলাকালীন প্রধান কোচ জেরার্ড জোনসকে ছাঁটাই করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কেননা গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশ। উজবেকিস্তানের কাছে ২-০ আর সিরিয়ার কাছে ৩-০ গোলে হারে বাংলাদেশের যুবারা।

এতে বাছাই পর্ব উতরানোর সম্ভাবনা শেষ হয়ে গেছে তাদের। এ অবস্থায় আজ গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকাল পাঁচটায় দুদলের ম্যাচটি শুরু হবে। এই ম্যাচে ভারপ্রাপ্ত প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী কোচ আতিকুর রহমান মিশু। তৃতীয় ম্যাচটি জিতে শেষটা রাঙাতে চায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল।

ভারত ম্যাচের আগে ডিফেন্ডার মিঠু চৌধুরী বলেছেন, গত দুটি ম্যাচে খুবই বাজেভাবে হেরেছেন তারা। তবে এই হার ভুলে ভারত ম্যাচের দিকেই সব মনোযোগ এখন তাদের। বাংলাদেশ সাফের বর্তমান চ্যাম্পিয়ন। তাই ভারতের বিপক্ষে প্রভাব বিস্তার করে খেলতেই মাঠে নামবে বাংলাদেশের যুবারা।

মিঠু চৌধুরী জানান, ‘ভারত ম্যাচের জন্য আমরা প্রস্তুত হচ্ছি। আমরা ফুল ফোকাস দিচ্ছি, কিভাবে ইন্ডিয়াকে আমরা হারাতে পারব।’ আরেক ডিফেন্ডার মাসুদ রানা বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচে আমরা নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়াই করব।’ বিদেশি কোচ বিদায়ের পর ভারপ্রাপ্ত মিশুর অধীনে জয়ের মুখ দেখে কি না বাংলাদেশ, সেটিই এখন দেখার বিষয়।

ছোট পর্দায় নিউজিল্যান্ড-ভারত ম্যাচের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের উন্মাদনা

শেষটা জয়ে রাঙাল ফর্টিস

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার ডাগআউটে থাকছেন মাস্টারমাইন্ড স্কালোনি

ফিফা সভাপতি পদে পুনর্নির্বাচনে এএফসির সমর্থন পেলেন ইনফান্তিনো

সালাহ ম্যাজিকে ট্রাবজোনস্পোরের জয়

অবসরে ‘অলস’ সময় কাটাতে চান নেইমার

মিলানকে উড়িয়ে দিল বোর্নমাউথ

বার্সা এখনও মেসির ‘প্রাণের ক্লাব’

বিশ্বকাপে খেলতে বাকুতে কিশোররা

ফের চমক দেখাল কোমো, বিধ্বস্ত ইউনাইটেড