হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে আসন্ন ফিফা আসিয়ান কাপ থেকে ছিটকে গেলেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। গত বৃহস্পতিবার হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন ২৭ বছর বয়সি এই রাইট ব্যাক। তার এই ইনজুরি কাটিয়ে উঠতে অন্তত তিন-চার সপ্তাহ সময় লাগবে।
যে কারণে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন বিশ্বনাথ। তাকে আসিয়ান কাপে মিস করবে বাংলাদেশ। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরেই বসুন্ধরা কিংস অ্যারেনায় ভুটানের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন এই নির্ভরযোগ্য ডিফেন্ডার। ১৮ মাস পর জাতীয় দলে ফেরেন তিনি। আবারও ইনজুরিতে পড়লেন বিশ্বনাথ।