হোম > খেলা > ফুটবল

জয়ে ফিরল আর্সেনাল

স্পোর্টস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচে জয়বঞ্চিত ছিল আর্সেনাল। অবশেষে তিন ম্যাচ পর জয়ের ট্র্যাকে ফিরল গানাররা। শনিবার রাতে এলান্ড রোডে লিডস ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। দারুণ এ জয়ে ইংলিশ লিগের পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও শক্ত করল লন্ডনের ক্লাবটি।

লড়াইয়ের শুরু থেকেই লিডসের ওপর চাপ সৃষ্টি করে খেলতে থাকে আর্সেনাল। ক্লাবটির জার্সি গায়ে গোল করেন মার্তিন জুবিমেন্দি, ভিক্টর ইয়োকেরেস ও গ্যাব্রিয়েল জেসুস। সঙ্গে যোগ হয় লিডস গোলকিপার কার্ল ডারলোর ভুলে করা একটি আত্মঘাতী গোল। এতে স্বাগতিকদের ম্যাচে প্রত্যাবর্তনের সব আশা শেষ হয়ে যায়।

দুর্দান্ত এ জয়ে লিগ পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি ও তিনে থাকা অ্যাস্টন ভিলার থেকে পরিষ্কার ৭ পয়েন্টে এগিয়ে গেল এখন আর্তেতার দলটি।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

জয়ের টার্গেট ফুটবল কোচ ডুলির

ইনফান্তিনোর বিরুদ্ধে স্বাধীন তদন্ত চায় ফিফপ্রো

দুই গোলে পিছিয়ে থেকেও গোলোৎসব করল ইন্টার মিলান

আসিয়ান কাপের জন্য মুখিয়ে আছেন জায়ান

বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা ও ভুটান

কাভান সুলিভানের রেকর্ডের রাতে ফিলাডেলফিয়ার বিশাল জয়