হোম > খেলা > ফুটবল

মেসি জাদুতে ঘুরে দাঁড়ানো জয় মিয়ামির

স্পোর্টস ডেস্ক

নতুন মৌসুমের শুরুটা যেন দুঃস্বপ্নেই রূপ নিচ্ছিল ইন্টার মিয়ামির। প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলস এফসির বিপক্ষে ২-০ গোলে হার। দ্বিতীয় ম্যাচেও ব্যর্থতার ধারাবাহিকতাই ফুটে উঠতে যাচ্ছিল। অরল্যান্ডো সিটির বিপক্ষে ম্যাচের প্রথম ২৪ মিনিটেই ২-০ গোলে পিছিয়ে যায় মিয়ামি। হার যখন দুয়ারে তখনই ত্রাতা হয়ে আবির্ভাব হলো লিওনেল মেসির। আর্জেন্টাইন তারকার জাদুতে ম্যাচটি ৪-২ গোলের ব্যবধানে জিতেছে মিয়ামি।

ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া মিয়ামি দ্বিতীয়ার্ধে অন্যরকম ফুটবল উপহার দেয়। ভোজবাজির মতো পাল্টে যায় সবকিছু। হাভিয়ের মাসচেরানোর কৌশলগত পরিবর্তনে খেলতে থাকেন মেসিরা। রক্ষণভাগের নোয়া অ্যালেনকে তুলে আক্রমণাত্মক খেলোয়াড় মাতেও সিলভেত্তিকে নামানোর সিদ্ধান্তই হয়ে ওঠে মোড় ঘোরানো মুহূর্ত। ৪৯ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে ব্যবধান কমান তরুণ সিলভেত্তি। এরপর শুরু হয় মেসি জাদু। ৫৭ মিনিটে ছয় ডিফেন্ডারের দেয়াল ভেঙে বাঁ পায়ের নিখুঁত শটে মৌসুমে নিজের প্রথম গোলটি করেন আর্জেন্টাইন মহাতারকা। সমতায় ফেরার পর আরো আত্মবিশ্বাসী হয়ে ওঠে মিয়ামি।

৮৫ মিনিটে মেসির সহায়তায় গোল করেন তালিসকো সেগোভিয়া। আর নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে ফ্রি-কিক থেকে আরেকটি অনবদ্য গোল করে দলকে ৪-২ ব্যবধানে এগিয়ে দেন মেসি। এটি ছিল তার ক্যারিয়ারের ৭০তম ফ্রি-কিক গোল। এমএলএসের নিয়মিত মৌসুমে প্রথম ৫৫ ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়াল ৫২-তে। সব মিলিয়ে ক্যারিয়ার গোল এখন ৮৯৮, ৯০০ গোলের মাইলফলক থেকে মাত্র দুই ধাপ দূরে মেসি।

ম্যাচ শেষে মাসচেরানো বলেন, ‘অরল্যান্ডো সবসময়ই কঠিন প্রতিপক্ষ। তাদের বিপক্ষে জিততে হলে নিখুঁত ফুটবল খেলতে হয়।’ তার মতে, চাপের ম্যাচেই দলের মানসিক দৃঢ়তা সবচেয়ে বেশি প্রকাশ পায়।

আগামী শনিবার ওয়াশিংটনের অডি ফিল্ডে ডিসি ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবেন মেসিরা। এই জয়ের আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে মৌসুমের শুরুতেই ছন্দে ফেরার বার্তা দিতে পারবে মেসির দল।

সতর্ক চীনের কোচ মিলিচিচ

ইরান বিশ্বকাপে থাকছে কি না, জানে না ফেডারেশন

মধ্যপ্রাচ্যের সংঘাতে অনিশ্চয়তায় ফিনালিসিমা

ইরান হারলেও জিতে নিয়েছে দর্শকের মন

ইসরাইলি হামলায় ২০ ইরানি ভলিবল খেলোয়াড় নিহত

বাংলাদেশের জার্সিতে খেলার অপেক্ষায় সুলিভান ভাইয়েরা

নারীদের সামনে বৈশ্বিক ফুটবলের হাতছানি

আর্সেনাল-ম্যানইউয়ের জয়

সিটি-পিএসজির কষ্টার্জিত জয়

জয়ে এশিয়ান কাপ শুরু অস্ট্রেলিয়ার