হোম > খেলা > ফুটবল

ইউরোপের লিগে ১০ বাংলাদেশি হকি খেলোয়াড়

স্পোর্টস রিপোর্টার

ইউরোপিয়ান লিগে খেলতে গেলেন বাংলাদেশের ১০ হকি খেলোয়াড়। গত যুব হকি বিশ্বকাপে সর্বোচ্চ ১৫ গোল করে চমক দেন বাংলাদেশের তরুণ আমিরুল ইসলাম। অবিশ্বাস্য পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এবার জার্মানির বুন্দেস লিগায় খেলার ডাক পেলেন এই প্রতিভাবান খেলোয়াড়।

আমিরুলের সঙ্গে জাতীয় দলের দ্বীন ইসলাম ইমন, রোমান সরকার, রকিবুল হাসান, মাহবুব হোসেন জয়, ইমরান পিন্টু ও আশরাফুল ইসলামও জার্মান লিগে খেলছেন। এরই মধ্যে আমিরুলসহ লিগ খেলার জন্য ১০ হকি খেলোয়াড় জার্মানির বিমান ধরেছেন। প্রথমবারের মতো বিদেশি লিগে খেলবেন আমিরুল।

তিনি জানান, আসন্ন লিগে নতুন কিছু শিখতে পারবেন বলে প্রত্যাশা করছেন। অন্যদিকে, জাতীয় দলের ফরোয়ার্ড দ্বীন ইসলাম বলেছেন, ইউরোপের লিগে খেলা বাংলাদেশি খেলোয়াড়দের জন্য অনেক বড় সুযোগ। জার্মান হকি লিগে অনেক ভালো মানের খেলোয়াড় অংশ নেন। সেখানে খেলে নিজেদের আরো শানিত করতে পারবেন বলে আশা করছেন দেশের হকি খেলোয়াড়রা।

আর্সেনাল-চেলসির জয়ের রাতে ইউনাইটেডের হোঁচট

ঘরের মাঠে বার্সার অনায়াস জয়

৩৭ বলের সেঞ্চুরিতে ডি ভিলিয়ার্সের ভেলকি

বাংলাদেশি সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ সুলিভান

জাতীয় দল ছেড়ে নিষেধাজ্ঞায় রোনালদো

বিতর্ক পেছনে ফেলে রোনালদোর ৯৮০তম গোল

বিতর্ক পেছনে ফেলে মাঠে ফিরতে প্রস্তুত রোনালদো : কোচ পস্তেকগ্লু

গ্রানিত শাকার দুই কোটি টাকা জরিমানা

বসুন্ধরা কিংস ও ফর্টিসের গোল উৎসব

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে খেলবে বাংলাদেশ