মেজর লিগ সকারের (এমএলএস) চলতি মৌসুমে লিওনেল মেসির ব্যক্তিগত নৈপুণ্য নজর কাড়লেও দলগত জয় পেতে যেন বেশ লড়াই করতে হচ্ছে ইন্টার মিয়ামিকে। ইস্টার্ন কনফারেন্সের গতকালকের ম্যাচে ন্যাশভিল এসসি-র বিপক্ষে মেসির দর্শনীয় একটি গোলেও রক্ষা হয়নি মিয়ামির। ইনজুরি টাইম বা যোগ করা সময়ের শেষ মুহূর্তের গোলে ২-২ ব্যবধানে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে মিয়ামিকে। আল খালীজ ক্লাবের মুখোমুখি হয়ে ১–১ গোলের সমতায় ম্যাচ শেষ করেছে আল নাসর। রোমাঞ্চকর এই ম্যাচে প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ড্র নিয়ে মাঠ ছাড়ে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।
ম্যাচের শুরু থেকেই দুদলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। অ্যান্ডি নাজারের পাস থেকে স্যাম সারিজ গোল করে ন্যাশভিলকে ১-০ গোলে এগিয়ে দেন। এটি চলতি মৌসুমে সারিজের ১৪তম গোল। ন্যাশভিলের রিড বাকের-হোয়াইটিংয়ের আত্মঘাতী গোলে ১-১ সমতায় ফেরে মিয়ামি।
রদ্রিগো ডি পলের পাসে বক্সের বাইরে বল পেয়ে প্রথম স্পর্শেই বাঁ পায়ের চমৎকার এক কার্লিং শটে গোল করেন মেসি। মিয়ামি ২-১ ব্যবধানে এগিয়ে যায়। যোগ করা সময়ের প্রথম মিনিটে স্যাম সারিজ নিজের দ্বিতীয় গোল করে ন্যাশভিলকে ২-২ ড্র এনে দেন।
ন্যাশভিলের বিপক্ষে এই গোলটির মাধ্যমে চলতি এমএলএস মৌসুমে মেসির গোল সংখ্যা দাঁড়াল ১৯-এ। ম্যাচে মেসির দুটি শট পোস্টে লেগে না ফিরলে মিয়ামির ঝুলিতে জয় আসাটা নিশ্চিতই ছিল।
এই ড্রয়ের ফলে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইন্টার মিয়ামির চেয়ে ৯ পয়েন্টের ব্যবধানে এগিয়ে রইল ন্যাশভিল। একই সঙ্গে চলতি মৌসুমে মিয়ামির বিপক্ষে মুখোমুখি হওয়া ৪টি ম্যাচেই অপরাজিত থাকার ধারাবাহিকতা বজায় রাখল ন্যাশভিল।
ম্যাচটিতে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫+১ মিনিট) আল খালীজকে এগিয়ে নেন ওমর মাসকারেলে। তার এই গোলে ১–০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আল খালীজ ক্লাব।
বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে আল নাসর। আক্রমণের ধার বাড়িয়ে ম্যাচের ৭২ মিনিটে সমতা ফেরান আবদুল্লাহ আল-হামদান। এরপর দুদলই বাকি সময়ে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ হয়। ফলে ১–১ গোলের সমতায় শেষ হয় ম্যাচটি।