হোম > খেলা > ফুটবল

মন্টেনেগ্রোকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ

স্পোর্টস রিপোর্টার

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভালে আজ কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হারাল বাংলাদেশ। এই বড় জয়ে টুর্নামেন্টের ই-টায়ারের সেমিফাইনালে উঠল তারা। ফাইনালে উঠার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ গ্যাবন।

আজারবাইজানের বাকুতে মন্টেনেগ্রোর বিপক্ষে বাংলাদেশের বড় জয়ের নায়ক জোড়া গোলদাতা পাভেল হাসান। অবশ্য মোহাম্মদ বায়েজিদ ও শিবাক কুমার মালি একটি করে গোল করেন। ম্যাচের ৯ মিনিটেই বায়েজিদের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৪০ মিনিটের ম্যাচের প্রথমার্ধে গোল শোধ দিতে পারেনি মন্টেনেগ্রো। প্রথম ২০ মিনিটের খেলা ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে বাংলাদেশের ছেলেরা। বিরতির আরো তিনটি গোল করে তারা। জোড়া গোল উপহার দেন পাভেল। পাভেলের দুই গোলের মাঝে জালের দেখা পান শিবাক। এ নিয়ে বিশ্বকাপে সব মিলিয়ে আট ম্যাচ খেলে চতুর্থ জয় পেল বাংলাদেশ।

এর আগে ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হয় বাংলাদেশের। এরপর পর্তুগালের কাছে ৩-১ গোলে হার তাদের। তৃতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর বুরুন্ডির কাছে ২-০ গোলে হারে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। এরপর ফিজিকে বিপক্ষে ৩-১ গোলে জয় তুলে নেয় তারা। টুর্নামেন্টের ই-টায়ারে শেষ বত্রিশের লড়াইয়ে সিশেলসের বিপক্ষে নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-২ গোলে জিতেছে লাল-সবুজের জার্সিধারীরা। শেষ ষোলোর ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে আরেকটি জয় পায় বাংলাদেশ। এবার মন্টেনেগ্রোর বিপক্ষে জয়ের ছন্দ ধরে রাখলেন পাভেলরা।

কেইনকে ছাড়াই বায়ার্নের গোলবন্যা

কোয়ার্টার ফাইনালে ম্যানসিটি-লিভারপুল

শেষ মুহূর্তের গোলে মেসিদের স্বস্তির ড্র

ডুলির টার্গেট সব ম্যাচে জয়

সিঙ্গাপুরকে হারিয়ে গ্রুপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

অঘটনের রাতে আর্সেনালকে বিদায় করল চতুর্থ স্তরের ফ্লিটউড

মাওকে নিয়ে বিতর্কিত মন্তব্যে ক্ষমা চাইলেন এমবাপ্পে

সাফে এক টিকিটে দুই ম্যাচ, মূল্য এক হাজার টাকা

ব্যালন ডি’অরের ১৩ পুরস্কার, কার হাতে কোন সম্মাননা

টানা তৃতীয়বার সেরা তরুণ ফুটবলার ইয়ামাল