হোম > খেলা > ফুটবল

ইনফান্তিনোকে সরানোর কথা ভাবলে ফিফা মারাত্মক ভুল করবে : ট্রাম্প

আন্তর্জাতিক ফুটবল রাজনীতির উত্তাপ

স্পোর্টস ডেস্ক

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার অভ্যন্তরীণ রাজনীতি এখন চরম উত্তপ্ত। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে অপসারণের জোর দাবির মুখে এবার সরাসরি তার সমর্থনে মাঠে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইনফান্তিনোকে পদচ্যুত করার যেকোনো পদক্ষেপকে 'মারাত্মক ভুল' হিসেবে চিহ্নিত করে ফিফাকে হুঁশিয়ার করেছেন তিনি।

সম্প্রতি জিয়ান্নি ইনফান্তিনো ফিফাবিশ্বকাপসহ সংস্থাটির সব টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্ব ১৫ বিলিয়ন ডলারের বিনিময়ে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার একটি বিতর্কিত প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবিত এই চুক্তির পেছনে ডোনাল্ড ট্রাম্পের জামাতার ভাইয়ের মালিকানাধীন কোম্পানির সম্পৃক্ততার অভিযোগ ওঠে। তবে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা, উত্তর-মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের কনকাকাফ এবং এশীয় ফুটবল কনফেডারেশনের এএফসির তীব্র বিরোধিতার মুখে শেষ পর্যন্ত ইনফান্তিনো প্রস্তাবটি প্রত্যাহার করতে বাধ্য হন। কর্মক্ষেত্রে পরকীয়ার অভিযোগে নতুন বিতর্কে জড়িয়ে পড়েছেন ইনফান্তিনো।

বাণিজ্যিক স্বত্ব বিক্রির উদ্যোগ ভেস্তে গেলেও ফিফা সভাপতির পদত্যাগের দাবিতে অনড় উয়েফা, এএফসি ও কনকাকাফ। সংস্থাগুলো ইনফান্তিনোকে ক্ষমতাচ্যুত করার জন্য জোট বাঁধার পরিকল্পনা করছে।

এমন সংকট মুহূর্তে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ ইনফান্তিনোর পক্ষে অবস্থান নিয়ে প্রতিক্রিয়া জানান ডোনাল্ড ট্রাম্প। বার্তায় তিনি লেখেন, 'ফিফা যদি কোনো কারণে প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে সরানোর কথা ভাবে, তবে তারা একটি মারাত্মক ভুল করবে। তিনি অসাধারণ একজন প্রশাসক, যিনি সর্বকালের সবচেয়ে সফল বিশ্বকাপ আয়োজন করেছেন। তিনি চলে গেলে ফিফা আর কখনো এতটা সফল বা লাভজনক হতে পারবে না।'

ট্রাম্প ও ইনফান্তিনোর মধ্যে দীর্ঘদিনের সুসম্পর্কের বিষয়টি নতুন নয়। ইতিপূর্বে বিশ্বকাপ ড্র অনুষ্ঠানের সময় ট্রাম্পকে বিশেষ 'ফিফা শান্তি পুরস্কার'-এ ভূষিত করা হয়েছিল। এবার নিজের ঘনিষ্ঠ সহযোগীর পদ বাঁচাতে ট্রাম্পের এই সরাসরি হুমকি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নতুন বিতর্ক ও আলোচনার জন্ম দিয়েছে। ট্রাম্পের এই বার্তার পর ইউরোপীয় বা এশীয় ফুটবল সংস্থাগুলো কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার বিষয়।

মেসিকে রাজকীয় বিদায় দেবে বার্সেলোনা

মার্তিনেজের জোড়ায় রোমার মাঠে হার এড়াল ইন্টার

রাফিনিয়ার হ্যাটট্রিকে বার্সার সাতে সাত

ছোট পর্দায় এশিয়ান গেমসের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

ব্রাইটনের কাছে বিধ্বস্ত হয়ে জয়রথ থামল আর্সেনালের

অনুশীলনে গানের সুরে ট্রফি জয়ের নতুন রসায়ন

‘বিশ্বকাপের সেরা ছিলেন মেসিই’

আরামবাগের শেষ মিনিটে গোলে জয়বঞ্চিত কিংস

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা, নেই নাহিদ-তাসকিন

কেইনের দ্রুততম সেঞ্চুরি আর ওলিসের হ্যাটট্রিকে বায়ার্নের বড় জয়