হোম > খেলা > ফুটবল

কোচ ক্লপ চোখে ব্লাটারের চেয়েও 'খারাপ' ইনফান্তিনো

স্পোর্টস ডেস্ক

তুমুল বিতর্কের মুখে থাকলেও টানা চতুর্থ মেয়াদে ফিফার প্রেসিডেন্ট হওয়ার জন্য আগামী বছর নির্বাচনে দাঁড়াবেন জিয়ান্নি ইনফান্তিনো। কিন্তু তাকে আরেকবার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ পদে দেখতে চান না ইয়ুর্গেন ক্লপ। ২০১৬ সাল থেকে ফিফা প্রধানের দায়িত্ব পালন করা ইনফান্তিনোকে দুর্নীতির দায়ে নিষিদ্ধ হওয়া সাবেক প্রেসিডেন্ট সেপ ব্লাটারের চেয়েও খারাপ বললেন এই জার্মান কোচ।

টিকিটের আকাশচুম্বি দাম হাঁকানো এবং রাজনৈতিক চাপে যুক্তরাষ্ট্রের লাল কার্ড পাওয়া খেলোয়াড় বালোগানের নিষেধাজ্ঞা তুলে নেওয়া- গত বিশ্বকাপের শুরু থেকেই নানান সিদ্ধান্তের কারণে বিতর্কিত ছিলেন ইনফান্তিনো। তবে বিশ্বকাপের পর শীর্ষ ফুটবল প্রতিযোগিতাসহ সব টুর্নামেন্টকে বেসরকারিকরণের সিদ্ধান্ত নেওয়ার পর থেকে অগ্নিপরীক্ষার মুখে পড়েন তিনি। উয়েফাসহ একাধিক সংস্থার চাপের মুখে সেই সিদ্ধান্ত বাতিল করেন। তবে এমন হঠকারি সিদ্ধান্তের কারণে আগামী বছরের নির্বাচনে তার দাঁড়ানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

ইনফান্তিনোকে প্রেসিডেন্ট পদে দাঁড়ানোর পথে একাধিক ফেডারেশন বাধা দিয়ে আসছে। কিন্তু গত সেপ্টেম্বরে ফিফা ঘোষণা দেয়, এই সুইস-ইতালিয়ান প্রশাসক পুনর্নির্বাচিত হওয়ার জন্য আগামী মার্চের নির্বাচনে দাঁড়াবেন। ধারণা করা হচ্ছে, টানা চতুর্থ মেয়াদে তিনিই প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। কিন্তু এই নির্বাচন নিয়ে ক্লপ বললেন, ‘এখন একটি বিষয়ে সর্বসম্মত মত রয়েছে যে পরিবর্তন আনাই যৌক্তিক হবে। আমি ভেবেছিলাম সেপ ব্লাটারের পর পরিস্থিতি তার সময়কার মতো আর খারাপ হবে না। কিন্তু দেখুন, এখন আমরা কোথায় আছি?’

ইনফান্তিনোর পূর্বসূরি ব্লাটার ২০১৫ সালে আট বছরের জন্য নিষিদ্ধ হন। ২০১১ সালে উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনিকে নিয়মের বাইরে গিয়ে অর্থ প্রদান করার দায়ে শাস্তি পান তিনি। পরে নিষেধাজ্ঞার মেয়াদ কমানো হয়।

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ফিফা কাউন্সিল সদস্য কোজো তাশিমা ইনফান্তিনোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সুইজারল্যান্ডের সাবেক আন্তর্জাতিক ফুটবলার রামোন ভেগাও বর্তমান প্রেসিডেন্টকে নির্বাচনে চ্যালেঞ্জ জানানোর ঘোষণা দিয়েছেন। ১৮ নভেম্বরের ডেডলাইনের আগে ইনফান্তিনোকে চ্যালেঞ্জ করার জন্য প্রার্থীর সন্ধানে আছে উয়েফা।

সাবেক বরুশিয়া ডর্টমুন্ড ও লিভারপুল কোচ বললেন, ‘নিঃসন্দেহে এমন কিছু লোক আছে যারা সত্যিই ফুটবল নিয়ে ভাবে, টাকাপয়সার লোভ নেই। তাদের কেউ যদি দায়িত্ব নেয়, তাহলে সত্যিই অনেক ইতিবাচক অগ্রগতি হবে।’

প্রেসিডেন্টের প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে ফিফার ২১১ সদস্য দেশের ফেডারেশনের মধ্যে পাঁচটির সমর্থন লাগবে, যারা আগামী বছর মরক্কোর রাবাতে ফিফা কংগ্রেসে ১৮ মার্চ ভোট দেবেন। এছাড়া ফিফার নিযুক্ত তিন সদস্যের প্যানেলের মাধ্যমে যোগ্যতার যাচাইয়েও উত্তীর্ণ হতে হবে প্রেসিডেন্ট প্রার্থীকে।

মারা গেছেন ব্রাজিলের ‘দ্য ব্রেন’ খ্যাত দিনো সানি

নিলামে রোনালদিনহোর ঐতিহাসিক জার্সি, দাম ছাড়াল সাড়ে তিন লাখ টাকা

নেদারল্যান্ডসের জালে জার্মানির ৫ গোল

ছোট পর্দায় সাফ চ্যাম্পিয়নশিপ: ভারত-পাকিস্তান ফাইনালের সঙ্গে থাকছে আরো অনেক খেলা

ভারত-পাকিস্তান ফাইনাল আজ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় লুকাকুর

ইতালিকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম, তুরস্ককে হারিয়ে ফ্রান্সও শেষ আটে

শ্রাবণের এক থ্রো, ডুলির সাত ভুলে স্বপ্নভঙ্গ!

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে থামল স্পেনের জয়যাত্রা

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের