হোম > খেলা > ফুটবল

ক্যাম্প ন্যুতে ১০ জনের বার্সাকে হারিয়ে এগিয়ে অ্যাতলেটিকো

স্পোর্টস ডেস্ক

অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে ঘরের মাঠে বড় ধাক্কা খেল বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ১০ জনের দলে পরিণত হওয়া বার্সেলোনাকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেল দিয়েগো সিমিওনের দল।

ক্যাম্প ন্যুতে দীর্ঘদিনের হতাশা কাটিয়ে অবশেষে জয় পেল অ্যাতলেটিকো। ২০০৬ সালের পর এই ভেন্যুতে প্রথমবারের মতো বার্সেলোনাকে হারাল তারা। জয়ের নায়ক হুলিয়ান আলভারেজ ও আলেক্সান্ডার সরলথ।

ম্যাচের মোড় ঘুরে যায় প্রথমার্ধের শেষদিকে। ৪৪ মিনিটে বার্সা ডিফেন্ডার পাউ কুবারসি লাল কার্ড দেখলে একাদশ থেকে ছিটকে পড়ে স্বাগতিকরা। এরপরই চাপ বাড়ায় অ্যাতলেটিকো এবং সেই সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় তারা। বক্সের বাইরে পাওয়া ফ্রি-কিক থেকে দারুণ এক গোলে দলকে লিড এনে দেন আলভারেজ।

একজন কম নিয়েও দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক খেলতে থাকে বার্সা। বলের দখলে এগিয়ে থাকা কাতালানরা ১৮টি শট নেয়, যার মধ্যে ৭টি লক্ষ্যে ছিল। তবে কার্যকর ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি তারা। বিপরীতে কম সুযোগ নিয়েও সফল অ্যাতলেটিকো।

৭০ মিনিটে পাল্টা আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণ করেন সরলথ। বদলি হিসেবে নেমে সতীর্থের ক্রস থেকে ভলিতে বল জালে জড়ান তিনি। এরপর আরও কিছু সুযোগ তৈরি হলেও গোল করতে ব্যর্থ হয় বার্সেলোনা।

ফলে ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাতলেটিকো মাদ্রিদ। দ্বিতীয় লেগে মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়ামে ফিরতি লড়াইয়ে ঘুরে দাঁড়ানো বার্সার জন্য এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি

২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মা-ছেলে আটক

মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

দুই কোটি মানুষ থ্যালাসেমিয়ার বাহক, সচেতনতায় ঢাকা কলেজে কর্মশালা

ইরানভীতিকে কাজে লাগিয়ে আরব দেশগুলোর কোষাগার খালি করছে আমেরিকা

কুয়াকাটায় জেলের জালে বিরল প্রজাতির ‘ভোল পোয়া’

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমাবেশে অনুমতি না দেওয়ার প্রতিবাদ এনসিপির

হাজিদের কষ্ট লাঘবের আহ্বান রাষ্ট্রপতির, সৌদি রাষ্ট্রদূতের আশ্বাস

আগের চেয়ে ভালো স্থানীয় সরকার নির্বাচন করবেন সিইসি

অর্থবছরের প্রথম মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ০.৬৯ শতাংশ