হোম > খেলা > ফুটবল

অ্যানফিল্ডে অশ্রুসিক্ত সালাহ, বিদায়ের রাতে আবেগে ভাসলেন মিশরীয় রাজপুত্র

স্পোর্টস ডেস্ক

অ্যানফিল্ডে যেন ছিল এক আবেগঘন বিদায়ের আয়োজন। ব্রেন্টফোর্ডের বিপক্ষে শেষ লিগ ম্যাচ শেষে মোহাম্মদ সালাহকে ঘিরে ভালোবাসায় মেতে ওঠেন লিভারপুল সমর্থকরা। আর সেই ভালোবাসার প্রতিদান দিতে গিয়ে চোখের জল লুকাতে পারলেন না মিসরীয় এই ফরোয়ার্ড।

১-১ গোলে ড্র হওয়া ম্যাচে ৭৩ মিনিটে মাঠ ছাড়েন সালাহ। শেষ বাঁশি বাজার পর পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে করতালি দিয়ে বিদায় জানায় তাকে। সেই মুহূর্তে আবেগে ভেঙে পড়েন লিভারপুলের ইতিহাসের অন্যতম সফল এই তারকা।

ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে সালাহ বলেন, ‘আমার মনে হয়, জীবনে এত বেশি কখনো কাঁদিনি। আমি সাধারণত খুব একটা আবেগ দেখাই না। কিন্তু এই ক্লাবের সঙ্গে আমাদের পুরো যৌবন জড়িয়ে আছে। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সব একসঙ্গে কাটিয়েছি।’

এদিন শুধু সালাহ নন, বিদায় বলেছেন তার দীর্ঘদিনের সতীর্থ অ্যান্ডি রবার্টসনও। ২০১৭ সালে একই ট্রান্সফার উইন্ডোতে লিভারপুলে যোগ দেওয়া এই দুই ফুটবলার গত নয় বছরে ক্লাবটির সাফল্যের বড় অংশ ছিলেন। একসঙ্গে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, দুটি প্রিমিয়ার লিগসহ একাধিক শিরোপা।

রবার্টসনকে নিয়ে সালাহ বলেন, ‘সে এই ভালোবাসার যোগ্য। মাঠে সবকিছু উজাড় করে দিয়েছে বলেই সমর্থকরা তাকে এত ভালোবাসে।’

চলতি মৌসুমে পারফরম্যান্স নিয়ে সমালোচনার মুখেও পড়তে হয়েছিল সালাহকে। ডিসেম্বরে ক্লাবের প্রতি অভিমান ঝেড়ে দিয়ে তিনি বলেছিলেন, ‘ক্লাব আমাকে বাসের নিচে ছুড়ে ফেলেছে।’ পরে আবার সোশাল মিডিয়ায় লিভারপুলকে ‘হেভি মেটাল ফুটবলে’ ফেরার আহ্বানও জানিয়েছিলেন।

তবে বিদায়ের মুহূর্তে সব অভিমান ছাপিয়ে গেছে অর্জনের স্মৃতি আর সমর্থকদের ভালোবাসা। সালাহর ভাষায়, ‘পেছনে তাকালে মনে হবে, এর চেয়ে বেশি আর কী চাইতে পারতাম! আমরা সবকিছু জিতেছি। ভক্তদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। এখান থেকে দূরে থাকলেও এই ক্লাব সবসময় হৃদয়ে থাকবে।’

সান মারিনো ম্যাচের জন্য বাংলাদেশের ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা

এবার শিরোপা ধরে রাখতে পারবে কি মেসির আর্জেন্টিনা

১০ গোলের থ্রিলারে জিতেও মেসির চোটে উধাও মিয়ামির হাসি

হ্যাটট্রিক শিরোপা জয়ের চ্যালেঞ্জ বাংলাদেশের

বিশ্বমঞ্চে আর্জেন্টাইন কোচদের রাজত্ব

দলে নেই কোনো প্রবাসী ফুটবলার

বিশ্বকাপ মঞ্চের ‘অপূর্ণতা’ লেভা-দোন্নারুম্মা-ওসিমেনরা

টিকিট, ভিসা আর নিষেধাজ্ঞায় ‘বন্দি’ ফুটবলের মহোৎসব

যুক্তরাষ্ট্র ছেড়ে মেক্সিকোয় ইরানের বিশ্বকাপ বেজক্যাম্প

লুসাইলের স্মৃতি ফিরিয়ে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা সৌদি আরবের