হোম > খেলা > ফুটবল

শেষ ম্যাচে আবেগ আর জয়ের মিশেলে স্মরণীয় রাত রিয়াল মাদ্রিদের

স্পোর্টস ডেস্ক

লা লিগার শেষ ম্যাচে আবেগ আর উল্লাসে রাঙানো এক রাত কাটিয়েছে রিয়াল মাদ্রিদ। বার্নাব্যুতে অ্যাথলেটিক বিলবাওকে ৪-২ গোলে হারিয়ে মৌসুম শেষ করেছে তারা। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় ছিল বিদায়ের মুহূর্তগুলো। একই রাতে রিয়ালকে বিদায় জানিয়েছেন দুই অভিজ্ঞ তারকা দানি কারভাহাল ও ডেভিড আলাবা। পাশাপাশি শেষবারের মতো ডাগআউটে দাঁড়িয়েছেন দুই কোচ আলভারো আরবেলোয়া ও আর্নেস্তো ভালভার্দেও।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে স্বাগতিকরা। ১২ মিনিটে কারভাহালের ক্রস থেকে গঞ্জালো গার্সিয়ার গোলে এগিয়ে যায় রিয়াল। এরপর কয়েকটি সুযোগ নষ্ট হলেও প্রথমার্ধের শেষদিকে ব্যবধান বাড়ান জুড বেলিংহাম। থিয়াগো পিতার্চের পাস থেকে গোল করে দলকে স্বস্তি এনে দেন ইংলিশ মিডফিল্ডার।

তবে বিরতির আগে এক গোল শোধ দেয় বিলবাও। ইনাকি উইলিয়ামসের বাড়ানো বল থেকে গোর্কা গুরুজেতা গোল করলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় অতিথিরা।

দ্বিতীয়ার্ধে আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রিয়াল। ৫১ মিনিটে আলভারো কারেরাসের পাস ধরে দুর্দান্ত কোনাকুনি শটে জাল খুঁজে নেন কিলিয়ান এমবাপে। এরপরও কয়েকবার গোলের সুযোগ তৈরি করেন তিনি।

ম্যাচের ৬৯ মিনিটে আসে আবেগঘন মুহূর্ত। রিয়ালের হয়ে শেষ ম্যাচ খেলতে নামা ডেভিড আলাবাকে বদলি করার সময় সতীর্থরা তাকে ‘গার্ড অব অনার’ দেন। কিছুক্ষণ পর একই সম্মান পান দীর্ঘদিনের অধিনায়ক দানি কারভাহালও। বার্নাব্যুর দর্শকেরা দাঁড়িয়ে অভিবাদন জানান এই দুই তারকাকে।

শেষদিকে ব্রাহিম দিয়াজ গোল করলে ব্যবধান দাঁড়ায় ৪-১। যদিও যোগ করা সময়ে উর্কো ইজেতা আরেকটি গোল শোধ দেন বিলবাওর হয়ে।

এই জয়ে মৌসুম শেষ করলেও শিরোপা ছোঁয়া হয়নি রিয়ালের। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার পেছনে থেকে রানার্সআপ হয়েই শেষ করতে হয়েছে তাদের। তবে বিদায়ের রাতে জয় পেয়ে অন্তত স্মরণীয় এক সন্ধ্যা উপহার দিতে পেরেছে মাদ্রিদের ক্লাবটি।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি

২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মা-ছেলে আটক

মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

দুই কোটি মানুষ থ্যালাসেমিয়ার বাহক, সচেতনতায় ঢাকা কলেজে কর্মশালা

ইরানভীতিকে কাজে লাগিয়ে আরব দেশগুলোর কোষাগার খালি করছে আমেরিকা

কুয়াকাটায় জেলের জালে বিরল প্রজাতির ‘ভোল পোয়া’

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমাবেশে অনুমতি না দেওয়ার প্রতিবাদ এনসিপির

হাজিদের কষ্ট লাঘবের আহ্বান রাষ্ট্রপতির, সৌদি রাষ্ট্রদূতের আশ্বাস

আগের চেয়ে ভালো স্থানীয় সরকার নির্বাচন করবেন সিইসি

অর্থবছরের প্রথম মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ০.৬৯ শতাংশ