হোম > খেলা > ফুটবল

রিয়ালের জয়, সিটির হোঁচট

স্পোর্টস ডেস্ক

পয়েন্ট হারানোর শঙ্কাই পেয়ে বসেছিল। হতাশা ডুবে যাওয়ার অপেক্ষায় তখন যেন রিয়াল মাদ্রিদের সমর্থকরা। চেষ্টার পর চেষ্টা করেও মিলছিল না গোলের সন্ধান। কিন্তু শেষ মুহূর্তে সব হিসাব-নিকাশ পাল্টে দেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি মেগাস্টারের পেনাল্টি গোলে বেনফিকা ম্যাচের দুঃস্বপ্ন ভুলে রিয়াল মাদ্রিদ ২-১ গোলে জিতেছে রায়ো ভায়েকানোর বিপক্ষে। এ জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে ১ এ নিয়ে আসল রিয়াল। ২২ ম্যাচে বার্সার সংগ্রহ ৫৫ পয়েন্ট, আর সমান ম্যাচে রিয়ালের পুঁজি ৫৪ পয়েন্ট।

টটেনহ্যাম হটস্পারের মাঠে প্রথমার্ধে ২-০ গোলে লিড নিয়ে জয়ের পথেই ছিল ম্যানচেস্টার সিটি। রায়ান শেরকি ও সেমেনিওর গোলে সিটি পৌঁছে গিয়েছিল জয়ের দ্বারপ্রান্তে। কিন্তু বিরতির পর খেলা পাল্টে দেন ডমিনিক সোলাঙ্কি। চোট কাটিয়ে ফেরা এ স্ট্রাইকার প্রথমে ব্যবধান কমান। পরে ম্যাচের শেষ দিকে চোখ ধাঁধানো ‘স্করপিয়ন কিকে’ স্কোর লেভেল করেন। এ ড্রয়ে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে আছে সিটি। ২০২৬ সালে লিগে ৬ ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র একটিতে। ফলে ২২ বছর পর আর্সেনালের লিগ জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল হলো।

আক্রমণের পর আক্রমণ শানিয়ে প্রতিপক্ষ এলচেকে নাস্তানাবুদ করে ছেড়েছে বার্সেলোনা। তাতে কাতালানরা ছিনিয়ে নিল দারুণ এক জয়। শনিবার রাতে লা লিগার ম্যাচে এলচেকে ৩-১ গোলে হারিয়েছে কোচ হান্সি ফ্লিকের শিষ্যরা। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে হুগো একিটিকের জোড়া গোলে নিউক্যাসল ইউনাইটেডকে ৪-১ হারিয়েছে লিভারপুল। আর চেলসি ৩-২ গোলে জিতেছে ওয়েস্টহ্যামের বিপক্ষে। ম্যানইউ ৩-২ গোলে হারিয়েছে ফুলহ্যামকে।

শ্যামনগর প্রেসক্লাবের দায়িত্বে সামিউল মনির-আসাদুজ্জামান লিটন

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার

শ্রমের মর্যাদা নিশ্চিত করা মানে দেশের মর্যাদা নিশ্চিত করা: মাহ্দী আমিন

অন্তর্ভুক্তিমূলক সমাজে সবার অবদান স্বীকৃতি জরুরি: সমাজকল্যাণমন্ত্রী

সরকারকে সময় না দিয়ে লং মার্চ করা অনুচিত : চিফ হুইপ

কবর খুঁড়ে কঙ্কাল চুরি, জড়িত নবম শ্রেণির ছাত্র

হান্নান মাসুদের মিথ্যাচারের বিরুদ্ধে হাতিয়ায় বিএনপির সংবাদ সম্মেলন

পোশাক শ্রমিকদের পেনশন নিয়ে বড় উদ্যোগ

সারের দাবিতে শৈলকূপায় কৃষকদের সড়ক অবরোধ

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদত বার্ষিকীতে বিজিবির শ্রদ্ধা