হোম > খেলা > ফুটবল

কেইন ম্যাজিকে আটালান্টাকে গোল বন্যায় ভাসাল বায়ার্ন

স্পোর্টস ডেস্ক

প্রথম লেগে গোল উৎসব করেই রেখেছিল বায়ার্ন মিউনিখ। তাতে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে একরকম নাম লিখেই ফেলেছিল জার্মান জায়ান্ট ক্লাবটি। এবার ফিরতি লেগেও বড় জয় পেল বাভারিয়ানরা। সুবাদে আটালান্টাকে গোলের জোয়ারে ভাসিয়ে ইউরোপের সেরাদের টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনালে উঠেছে জার্মান ক্লাবটি।

আলিয়াঞ্জ অ্যারেনায় হ্যারি কেইনের জোড়া গোলে জার্মান চ্যাম্পিয়নরা জিতেছে ৪-১ ব্যবধানে। ঘরের মাঠে শেষ ষোলোর ফিরতি লেগে বুধবার রাতে তাদের অন্য দুই গোল এনে দেন লেনার্ট কার্ল ও লুইস দিয়াস। দুই লেগ মিলিয়ে ১০-২ ব্যবধানে আটালান্টাকে বিধ্বস্ত করেছে কোচ ভিনসেন্ট কোম্পানির দল। প্রথম লেগে বায়ার্ন জিতেছিল ৬-১ গোলে।

ম্যাচের ২১ মিনিটে আটালান্টার বক্সে ডিফেন্ডার জিওর্জিওর হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নির্ভুল নিশানার স্পট কিকে দলকে এগিয়ে নেন কেইন। ৪৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এ ইংলিশ ফরোয়ার্ড। এ নিয়ে চ্যাম্পিয়নস লিগে গোলের হাফসেঞ্চুরি পূর্ণ করলেন কেইন। দুই মিনিট পর জয়ের ব্যবধান আরও বাড়িয়ে নেন লেনার্ট কার্ল। আর ৭০ মিনিটে দলের চতুর্থ গোল উপহার দেন লুইস দিয়াস। শেষ দিকে আটালান্টার জার্সিতে সান্ত্বনাসূচক একটি গোল করেন সামারজিচ।

অন্য ম্যাচে নিজেদের মাঠে জিতেও চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে টটেনহ্যাম হটস্পার। আর শেষ ষোলোর ফিরতে লেগে স্পারদের কাছে ৩-২ গোলে হেরেও কোয়ার্টার ফাইনালে নাম লিখেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রথম লিগে ঘরের মাঠে ৫-২ জিতে এগিয়ে ছিল স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। তাতে দুই লেগ মিলিয়ে ৭-৫ গোলে এগিয়ে থেকে শেষ আটে উঠেছে কোচ ডিয়েগো সিমিওনের শিষ্যরা।

এবারের বিশ্বকাপে পরাশক্তিদের চ্যালেঞ্জ জানাতে পারে যেসব দল

দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী ভিনিসিয়ুস

ভিনিসিয়াসের জাদুকরী গোলে বাঁচল ব্রাজিল, মরক্কো মার্ভেলাস!

ঐতিহ্যের সোনালি আলো আর স্বপ্নের মরু-হাওয়ার দ্বৈরথ

প্যারাগুয়েকে উড়িয়ে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের

বিশ্বকাপের মাঝেই চাঞ্চল্য, ইরান দলের হোটেলের সামনে মরদেহ উদ্ধার

বিশ্বকাপে ভিসার দেয়াল, এবার ঘানার সহ-অধিনায়ককে ঢুকতে দিল না কানাডা!

আজতেকার অশ্রুভেজা রাতে হিমেনেজের প্রত্যাবর্তন

আজ মুখোমুখি কানাডা ও বসনিয়া

২৫ পাসের অনবদ্য গোলে প্রত্যাবর্তনীয় জয় দক্ষিণ কোরিয়ার