হোম > খেলা > ফুটবল

শেষ মুহূর্তে গোলে আর্জেন্টিনাকে কাঁদিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

কোপা আমেরিকা ফুটসালের ফাইনালে আবারও মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে উত্তেজনাপূর্ণ লড়াইয়ে শেষ পর্যন্ত জয় তুলে নিয়ে রেকর্ড গড়ে ব্রাজিল।

সোমবার (২ ফেব্রুয়ারি) ভোরে প্যারাগুয়ের লুক শহরের প্যারাগুয়ে অলিম্পিক কমিটির অস্কার হ্যারিসন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ২–১ গোলে হারিয়ে কোপা আমেরিকা ফুটসালের শিরোপা জিতে নেয় ব্রাজিল। এই জয়ে ব্রাজিলের শিরোপা সংখ্যা দাঁড়াল ১২টিতে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে রাশিয়ান ক্লাব ক্রাসনোদারের হয়ে খেলা জোয়াও ভিক্টর দুই আর্জেন্টাইন ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে দেন।

চাপ সামলাতে গিয়ে বারবার ফাউলের আশ্রয় নেয় আর্জেন্টিনা। ব্রাজিলের গোলরক্ষক মাতেউস পুরো ম্যাচজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখান। মাতিয়াস রোসা ও কেভিন আরিয়েতার নেওয়া একাধিক নিশ্চিত সুযোগ নস্যাৎ করে তিনি দলকে এগিয়ে রাখেন।

শেষ দিকে ম্যাচে ফেরে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে রোসার গোলে সমতা আসে। তখন মনে হচ্ছিল ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়াতে যাচ্ছে। কিন্তু এক মিনিটের মধ্যেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বার্সেলোনার খেলোয়াড় দিয়েগো হেনরিক। তার গোলেই আবার এগিয়ে যায় ব্রাজিল এবং শেষ পর্যন্ত ২–১ ব্যবধানে জয় নিশ্চিত করে।

এই জয়ের মাধ্যমে কোপা আমেরিকা ফুটসালের ইতিহাসে সবচেয়ে সফল দল হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করল ব্রাজিল। বিপরীতে, আর্জেন্টিনার শিরোপা সংখ্যা এখনো তিনটিতেই সীমাবদ্ধ। কোপা আমেরিকার ১৫তম আসরে তৃতীয় স্থান অর্জন করেছে পেরু।

টিভির পর্দায় স্পেন ও বেলজিয়ামের বিশ্বকাপ ম্যাচসহ আরও যত খেলা

নদীতে ডুবে ফরাসি ফুটবলারের মৃত্যু

খেলাধুলার সঙ্গে লেখাপড়া-সংস্কৃতি চর্চাতেও পারদর্শী হতে হবে : প্রধানমন্ত্রী

৬৫ হাজারের বেশি স্কুলের অংশগ্রহণে শেষ হলো প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট : মাহদী আমিন

৬ গোলের ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড

এবারের বিশ্বকাপে পরাশক্তিদের চ্যালেঞ্জ জানাতে পারে যেসব দল

দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী ভিনিসিয়ুস

ভিনিসিয়াসের জাদুকরী গোলে বাঁচল ব্রাজিল, মরক্কো মার্ভেলাস!

ঐতিহ্যের সোনালি আলো আর স্বপ্নের মরু-হাওয়ার দ্বৈরথ

প্যারাগুয়েকে উড়িয়ে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের