হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপ ফাইনাল নিয়ে স্পেন-মরক্কো দ্বন্দ্বে ফিফার নীরবতা

স্পোর্টস ডেস্ক

২০৩০ বিশ্বকাপের ফাইনাল নিয়ে মুখোমুখি অবস্থানে আয়োজক স্পেন ও মরক্কো। কে পাবে ফুটবলের সবচেয়ে বড় ম্যাচটি আয়োজনের সুযোগ, এ নিয়ে দুই দেশের ফুটবল কর্তাদের বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে টানাপোড়েন। তবে এই লড়াইয়ের মাঝেও ফিফা এখনো কোনো পক্ষকেই এগিয়ে রাখেনি। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, উপযুক্ত সময়েই ফাইনালের ভেন্যু ঘোষণা করা হবে।

২০৩০ বিশ্বকাপের মূল আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো। কিন্তু ফাইনালের ঠিকানা নিয়ে আলোচনার কেন্দ্রে এখন স্পেন ও মরক্কো। মরক্কোর ফুটবল ফেডারেশনের সভাপতি ফৌজি লাকজা সম্প্রতি বেশ দৃঢ়ভাবেই বলেছেন, বেনস্লিমানে শহরের নির্মাণাধীন ‘হাসান টু স্টেডিয়াম’ হবে বিশ্বকাপের ফাইনালের ভেন্যু। এমনকি ফাইনালে মরক্কো খেলবে বলেও আশাবাদ প্রকাশ করেছেন তিনি।

মরক্কোর এই দাবির পেছনে বড় শক্তি হতে পারে হাসান টু স্টেডিয়াম। নির্মাণ শেষ হলে সেখানে প্রায় ১ লাখ ১৫ হাজার দর্শক বসতে পারবেন। ২০২৭ সালের শেষ দিকে স্টেডিয়ামটি চালুর পরিকল্পনা রয়েছে। ধারণক্ষমতার বিচারে এটি হবে বিশ্বের অন্যতম বৃহৎ ফুটবল স্টেডিয়াম।

তবে স্পেনও ছাড় দিতে রাজি নয়। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুজানের দাবি, বর্তমান সময়ে ফুটবলের দিক থেকে স্পেনই সেরা এবং ফাইনাল আয়োজনের অধিকারও তাদের পাওয়া উচিত। ফাইনালের জন্য তাদের হাতে রয়েছে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু ও সংস্কার করা বার্সেলোনার ক্যাম্প ন্যু। ক্যাম্প ন্যুর সম্ভাব্য ধারণক্ষমতা প্রায় ১ লাখ ৫ হাজার।

এর মধ্যেই ফাইনালের ভেন্যু নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক হিসাবনিকাশের গুঞ্জন। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে মরক্কোর সাম্প্রতিক ঘনিষ্ঠতা সেই আলোচনাকে আরো উসকে দিয়েছে। এমনকি ইনফান্তিনোর নির্বাচনি সমর্থনের বিনিময়ে মরক্কোকে ফাইনাল দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এমন গুঞ্জনও ছড়িয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছে ফিফা। তাই ফাইনালের লড়াইয়ে এখনো কেউই জয়ী নয়। শেষ সিদ্ধান্তটা ফিফার হাতেই।

সাত বছর পর শি জিনপিংয়ের ভারত সফর, কমবে কি দিল্লি-বেইজিংয়ের বৈরিতা?

বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

পানির নিচে রাঙ্গামাটির পর্যটন ঝুলন্ত সেতু

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি

আগামীকাল শুরু হচ্ছে আন্তর্জাতিক ইসলামি বইমেলা

পেন্টাগনে নাইন ইলেভেনের স্মরণ, আফগান যুদ্ধের পরিণতিতে ফিরে তাকাচ্ছে বিশ্ব

ভারত জামায়াত আমিরকে ডাকলে এতদিনে দিল্লিতে থাকতেন: রাশেদ খাঁন

প্রেমের টানে চীন থেকে পীরগঞ্জে ছুটে এলেন যুবক, অতঃপর বিয়ে

জনভোগান্তি বাড়লে দেশে গণবিস্ফোরণ ঘটতে পারে: মঞ্চ ২৪

রফিকুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল ও পরীক্ষার ফল প্রকাশ