হোম > খেলা > ফুটবল

মোহামেডানের নতুন সভাপতি বরকতউল্লাহ বুলু

স্পোর্টস রিপোর্টার

শেষ পর্যন্ত ভোট নয়, সমঝোতার ভিত্তিতেই গঠন হচ্ছে ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাবের নতুন পরিচালনা পর্ষদ। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা ও সংসদ সদস্য বরকতউল্লাহ বুলু।

সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিলেও তা প্রত্যাহার করে নেন আরেক বিএনপি নেতা ও সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক এবং সাজেদ এ এ আদেল। অন্যদিকে ১৬ পরিচালকও বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। ফলে আগামী ৯ মার্চ নির্বাচনে আর ভোট গ্রহণের প্রয়োজন পড়ছে না।

আজ নির্বাচন কমিশনার আনোয়ারুল হক হেলাল আমার দেশকে বলেন, ‘আজ অন্যরা সবাই মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় সভাপতিসহ পরিচালনা পর্ষদের ১৭ জনই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। তবে আমরা সেটি আনুষ্ঠানিকভাবে ৯ মার্চ ঘোষণা করব।’

মোহামেডান ক্লাবের নির্বাচনে মোট ৩৬টি মনোনয়নপত্র বিক্রি হয়েছিল। এর মধ্যে সভাপতি পদে মনোনয়নপত্র ক্রয় করেছিলেন বরকত উল্লাহ বুলু, জয়নাল আবেদীন ফারুক, সাজেদ এ এ আদেল ও শওকত আজিজ রাসেল। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭১।


বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হলেন যারা
সভাপতি: বরকতউল্লাহ বুলু; পরিচালক: লোকমান হোসেন ভূঁইয়া, মাহবুব উল আনাম, মোস্তফা কামাল, মোস্তাকুর রহমান, মাসুদুজ্জামান, এনায়েত হোসেন সিরাজ, খায়রুল কবির খোকন, আবুল কালাম, মির্জা ইয়াসির আব্বাস, জহির আহমেদ, এম এ সালাম, নিলোফার চৌধুরী মনি, সাজেদ এ এ আদেল, সৈয়দ সাব্বির বিন রুম্মান, মাহমুদ হাসান খান ও জাকির হোসেন চৌধুরী।

ইন্দোনেশিয়ায় ইসরাইলি কোম্পানির তৎপরতা বৃদ্ধির কারণ কী

এমবাপ্পের জোড়া গোলে রায়ো ভায়েকানোকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

বিজেপির পশ্চিমবঙ্গে এবার ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ

মহাসচিবের উপস্থিতিতে স্কুল-মাদরাসা বন্ধ রেখে ফেনীতে বিএনপির সভা

পাকুন্দিয়ায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাচ্ছে ইরান

১১ দলের ঢাকা–রংপুর লংমার্চ শুরু মানিক মিয়া এভিনিউ থেকে

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে বাসের চাকায় পিষ্ট বাইসাইকেল আরোহী

ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ও চাকরিচ্যুতদের মুখোমুখি অবস্থান

হত্যা মামলার আসামিদের ফুলেল সংবর্ধনায় এমপি খোকন