হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপে ইরানের বদলি ইরাক বা আমিরাত

স্পোর্টস ডেস্ক

আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দিন দিন বাড়ছে। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে টুর্নামেন্টে খেলতে পারবে কি না—এ প্রশ্নে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি দেশটি। এমন পরিস্থিতিতে ইরান যদি শেষ পর্যন্ত বিশ্বকাপ বয়কট করে, তবে তাদের জায়গায় কোন দল খেলবে তা নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে ফুটবল অঙ্গনে।

উত্তর আমেরিকার তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা—যৌথভাবে আয়োজিত হতে যাওয়া এই বিশ্বকাপে ইরানকে আমন্ত্রণ জানানোর কথাও বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তাতে ইতিবাচক সাড়া দেয়নি ইরান। দেশটির ক্রীড়ামন্ত্রী আহমাদ ডোনিয়ামাল জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপে অংশ নেওয়ার অবস্থায় নেই তারা।

যদি শেষ পর্যন্ত ইরান অংশ না নেয়, তবে ফাঁকা হওয়া জায়গাটি পূরণ করতে হবে ফিফাকে। সাধারণ নিয়ম অনুযায়ী যে মহাদেশের দল টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়, সেই মহাদেশ থেকেই বিকল্প দল নেওয়া হয়। ফলে এশিয়া থেকেই নতুন দল নেওয়ার সম্ভাবনাই বেশি। এই আলোচনায় সবচেয়ে বেশি উঠে আসছে দুটি দেশের নাম—ইরাক ও সংযুক্ত আরব আমিরাত।

ফিফার নিয়ম অনুযায়ী, যে গ্রুপ থেকে কোনো দল সরে দাঁড়ায়, সেই গ্রুপের রানার-আপ অথবা সংশ্লিষ্ট মহাদেশে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে না পারা সর্বোচ্চ র‌্যাঙ্কিংধারী দলকে সুযোগ দেওয়া যেতে পারে। এই হিসেবে বিশ্বকাপে না উঠেও এশিয়ায় র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সংযুক্ত আরব আমিরাতের সম্ভাবনা বেশ জোরালো।

অন্যদিকে ইরাকও আলোচনায় রয়েছে। চলতি মাসে আন্তঃমহাদেশীয় প্লে-অফে তাদের প্রতিপক্ষ হতে পারে বলিভিয়া অথবা সুরিনাম। চাইলে ফিফা সরাসরি ইরাককে বিশ্বকাপে জায়গা দিতে পারে। সে ক্ষেত্রে প্লে-অফে ইরাকের বদলে খেলতে হতে পারে আমিরাতকে।

এফএ কাপ জিতে ট্রেবলের স্বপ্ন বাঁচিয়ে রাখল ম্যানসিটি

ফুটবলার রপ্তানিতে ‘চ্যাম্পিয়ন’ ব্রাজিল

চেলসির হৃদয় ভেঙে চ্যাম্পিয়ন ম্যানসিটি

মেক্সিকোয় শিক্ষকদের আন্দোলনের হুমকি, শঙ্কায় বিশ্বকাপ

ফ্রান্সের ফুটবলারকে নিয়ে শক্তি বাড়াল মরক্কো

থাইল্যান্ডে মেয়েদের প্রস্তুতি ক্যাম্পে তাবিথ

রবি আজিয়াটা চ্যাম্পিয়ন

লিভারপুলকে দুঃস্বপ্নে ভাসিয়ে চ্যাম্পিয়নস লিগে ফিরল অ্যাস্টন ভিলা

বিশ্বকাপের হাজারতম ম্যাচে মুখোমুখি জাপান-তিউনিসিয়া

কোচ নিয়োগে দুই-তিন দিন সময় নিচ্ছে বাফুফে